সোমবার, ২৪ আগস্ট ২০২৬

উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ৭১ মিয়ানমার নাগরিককে স্বদেশে ফেরত পাঠালো বিজিবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কক্সবাজারের উখিয়ার বাইশফাঁড়ী এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকা থেকে অনুপ্রবেশ করে বসবাসরত মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ২০টি পরিবারের ৭১ জন নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি।

তিনি জানান, ৩৪ বিজিবির অধীনস্থ বাইশফাঁড়ী ও তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার তংচংঙ্গা ও হেডম্যান পাড়ায় মিয়ানমারের এই উপজাতি পরিবারগুলো দীর্ঘ ১ থেকে ২ বছর ধরে বসবাস করছিল। স্থানীয় বাংলাদেশি উপজাতি সম্প্রদায়ের সাথে মিশে গিয়ে এরা গোপনে থাকার চেষ্টা করছিল।

লেফটেন্যান্ট কর্নেল খায়রুল আলম আরও বলেন, বিজিবির মহাপরিচালকের ভিশন ‘সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ বাস্তবায়নের অংশ হিসেবে এই পরিবারগুলোকে দীর্ঘদিন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। পেশাদারিত্ব, ধৈর্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে গত ২২ ও ২৩ জুলাই বাইশফাঁড়ী ও তুমব্রু সীমান্ত দিয়ে তাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হয়।

তিনি বলেন, সীমান্ত এলাকার নিরাপত্তা, অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। বর্তমানে এই দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় আর কোনো মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের বসবাস নেই বলেও জানান তিনি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...