আনোয়ারা উপজেলায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (২৩ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ২নং বারশত ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাজী মাহবুব আলীর ছেলে মো. ইউসুফ (৫৩), একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত বদিউর রহমানের ছেলে আশরাফ জামান (৬০) এবং ৩নং রায়পুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত আব্দুল মুনাফের ছেলে মমতাজ (৪২)। মমতাজ স্থানীয় ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন শরীফের একান্ত সহকারী হিসেবে পরিচিত।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, রাতে বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।
আর এইচ/
