চট্টগ্রামের বোয়ালখালীতে একটি ভবনের ছাদে রহমত আলী শিফাত (২৩) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থী বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার কধুরখীল চৌধুরী হাট এস এম কনভেনশন হল ভবনের ছাদে স্থানীয়রা কলেজ শিক্ষার্থী শিফাতের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
শিফাত বোয়ালখালী পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডের জামতল এলাকার তালেব মেম্বার বাড়ির মো.জাফর সওদাগরের ছেলে। শিফাত ২ ভাই, ২ বোনের মধ্যে সবার বড়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান।
আর এইচ/
