সোমবার, ২৪ আগস্ট ২০২৬

খুলশীতে দুবাই প্রবাসীকে জিম্মি করে মালামাল লুট, লুণ্ঠিত মালসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর খুলশী থেকে লুণ্ঠিত মালামালসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন – ফটিকছড়ি উপজেলার ধর্মপুর গ্রামের মৃত মৌলানা সালেহ আহমেদের ছেলে মোহাম্মদ আজম উদ্দীন (৩৮), কক্সবাজার জেলার বর্তমানে চাঁদগাও মোহরা কালুর ঘাট এলাকায় বসবাসরত মোঃ সিরাজুল হকের ছেলে মোঃ তারেক রহমান প্র: তারেক (২৩), এবং বায়েজিদ বোস্তামী থানার কুলগাঁও এলাকার আমিরুজ্জামানের ছেলে জসিম (৪৭)।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত পাসপোর্ট, মানিব্যাগ, আইডি কার্ড,ফ্লাইটের টিকেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনসহ ৩-৪ জনের একটি দল গত ১৮ জুলাই নগরীর খুলশী থানাধীন বেবী সুপার মার্কেটের সামনে থেকে আব্দুল রাজ্জাক নামে এক দুবাই প্রবাসীকে দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে মারধর করে তার কাছ থেকে ১৩,৫০,০০০ মূল্যের ১০০ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বালা, ৫০,০০০ মূল্যের ০১টি ল্যাপটপ, ৬২,০০০ মূল্যের ০১টি আইফোন ১২ প্রো-ম্যাক্স লুট করে।

এরপর ভুক্তভোগী থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

ডিবি( উত্তর-দক্ষিণ) বিভাগের টিম-৫ এর এসআই মোঃ মহিউদ্দীন রাজু জানান, এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং বাকি মালামাল উদ্ধার অভিযান চলছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার।...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

আরও পড়ুন

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার। পরে গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...