সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বিদেশ যাওয়া হলো না লেয়াকতের চট্টগ্রাম বিমান বন্দরে মৃত্যু

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

বিদেশ যাওয়া হলো না প্রবাসী লেয়াকতের। চট্টগ্রাম বিমানবন্দরে অসুস্থ হয়ে মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে বিমান বন্দরে পৌঁছে ইমিগ্রেশন কক্ষে প্রবেশের পর হঠাৎ অসুস্থ হয়ে মো. লেয়াকত (৫৫) মৃত্যু বরণ করেন।তিনি আবুধাবি যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিলেন।

লেয়াকত বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ফতে আলী মুন্সি বাড়ির মৃত আহমদ হোসেনের ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

জানা গেছে, লেয়াকত ৩০ বছরেরও বেশি সময় ধরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ব্যবসা করতেন। ৬ মাস আগে তিনি দেশে এসে পরিবার পরিজনদের সাথে সময় কাটান।

লেয়াকতের চাচাতো ভাই গোলাম মুস্তফা জানান, ‘‘দেশে আসার পর আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে ফের কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য মঙ্গলবার সন্ধ্যায় বিমান বন্দরে যান লেয়াকত। ফ্লাইট ধরার কিছুক্ষণ আগে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন। সাথে সাথে তিনি পড়ে যান। তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হলেও তিনি আর বেঁচে ছিলেন না।’’

আজ বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় গোমদণ্ডী ইসলামিয়া সিনিয়র মাদরাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...