সোমবার, ২৪ আগস্ট ২০২৬

চকরিয়ায় গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর মৃত্যু 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ড এলাকায় গলায় ফাঁস লাগিয়ে পারেছা বেগম (২২)নামে এক গৃহবধুর মৃত্য হয়েছে। 

বুধবার (২৩) জুলাই ভোর ৫ টার সময় উপরোক্ত গৃহবধুর মৃত্যুর তথ্য নিশ্চিত করে।

স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিলো না। তাদের মধ্যে সব সময় বিভিন্ন সমস্যা নিয়ে কথা-কাটাকাটি হত। ফলে আজ ভোর ৫ টার সময় চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ড এলাকায় ভাড়া বাসায় গলায় ফাঁস লাগিয়ে তার মৃত্যুর খবর পাওয়া যায়।

নিহত গৃহবধুর পিতা জানান, আমার মেয়ে কি জন্য ফাঁসি খেয়ে মৃত্যুবরণ করেছে সেটা আমি জানি না। আমার মেয়ে ও মেয়ের স্বামীর মধ্যে কোন বিভেদ হয়েছে কিনা সেটাও জানি না। অর্থাৎ আমার মেয়ে কি জন্য ফাঁসি খেয়ে মৃত্যুবরণ করেছে সেটা তদন্ত ছাড়া মন্তব্য করা সম্ভব না।

নিহত গৃহবধুর চাচাতো ভাই বলেন, আমার চাচাতো বোন পারেছা বেগমের মৃত্যু কি জন্য হয়েছে তা আমি জানি না। তিনি ২/৩ দিন আগে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিল। তার একটা বড় ভাই বিদেশ থেকে বাড়িতে এসেছে। তাকে দেখার জন্য বাড়িতে গিয়েছিল। প্রবাস থেকে আসা ভাইকে দেখে আসার সময় সে ভাই তাকে একটা কম্বল দিয়েছিল। সে কম্বল নিয়ে চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ড এলাকায় ভাড়া বাসায় আসল। আজ সকালে শুনলাম আমার চাচাতো বোন পারেছা বেগম ফাঁসি খেয়ে মৃত্যুবরণ করেছে। কি জন্য ফাঁসি খেয়েছে তা আমি বলতে পারছি না।

নিহত গৃহবধু পারেছা বেগম পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মোহাম্মদ নেজাম উদ্দিনের স্ত্রী বলে জানা গেছে।

চকরিয়া থানার পুলিশের সহকারী পুলিশ পরিদর্শক মহি উদ্দিন বলেন, নিহত পারেছা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...