মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

পার্বত্য এলাকায় শিক্ষার মান বাড়াতে কাজ করছে সরকার- পার্বত্য উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য এলাকায় গুণগত শিক্ষা, আর্থ – সামাজিক ও টেকসই উন্নয়নের কাজ করছে সরকার। পার্বত্য অঞ্চলের মধ্যে বান্দরবান জেলা অনেক পিছিয়ে রয়েছে আর সেজন্য সার্বিক উন্নয়নে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। 

উপদেষ্টা আজ রবিবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন উপজেলার কৃষক ও নারীদের আর্থ– সামাজিক অবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন ফলদ ও বনজ চারা, গবাদিপশু, সেলাইমেশিন এবং প্রসূতি মহিলা ও নবজাতক শিশুদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই সব কথা বলেন। এই সময় অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন বক্তব্যে করেন।

পার্বত্য উপদেষ্টা বলেন, সরকারের কাছ থেকে যা বরাদ্দ প্রয়োজন, আমরা খুঁজে আনব, তবে গুণগত শিক্ষা, আর্থ সামাজিক ও টেকসই উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, পার্বত্য এলাকার শান্তিশৃঙ্খলাসহ সার্বিক উন্নয়নে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। এর মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। তি‌নি ব‌লেন, ‘পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি নিয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পরিষদের সদস্যরা এবং প্রান্তিক খামারি, কৃষক প্রসূতি নারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বান্দরবানের ৪৮২ জন দরিদ্র কৃষক ও নারীদের মাঝে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করেন, যার মধ্যে ছিল গবাদিপশু, সেলাই মেশিন,এবং প্রসূতি নারীদের স্বাস্থ্য সুরক্ষায় নগদ অনুদান।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...