চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় সড়ক দুর্ঘটনায় তোফায়েল আহমেদ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে নগরীর টাইগারপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোফায়েল নগরীর পুরাতন চান্দগাঁও এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তোফায়েল আহমেদকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ চমেক মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানায়, দ্রুতগতিতে থাকা মোটরসাইকেলটি টাইগারপাস মোড়ে একটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে। এতে তোফায়েল আহমেদ ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
আর এইচ/
