বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আনোয়ারা সাংবাদিক সমিতি’র কমিটি গঠন, নেতৃত্বে নাবিদ – ফরহাদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পেশাদার সাংবাদিকদের সংগঠন “আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস)”র ২০২৫-২৬ বছরের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক সময়ের আলো’র আনোয়ারা প্রতিনিধি এনামুল হক নাবিদকে সভাপতি দৈনিক ইনফো বাংলা’র প্রতিনিধি ফরহাদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলার অভিজাত একটি রেস্টুরেন্টে আসাসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের সম্মতিক্রমে আহ্বায়ক কমিটি ১৩ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি কাঞ্চন সুশীল (দৈনিক সংবাদ ও চট্টগ্রাম প্রতিদিন), সহ-সভাপতি হোসেন মোহাম্মদ ইকবাল বাহার (দৈনিক আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান হৃদয় (দৈনিক ইত্তেফাক, সুপ্রভাত বাংলাদেশ ও বাংলাদেশ বেতার), অর্থ সম্পাদক মোঃ জাবেদুল ইসলাম (দৈনিক ইনকিলাব), দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াদ হোসেন (দৈনিক মানবজমিন), প্রচার-প্রকাশনা ও পাঠাগার সম্পাদক শেখ আব্দুল্লাহ (দৈনিক জনবানী ও আজকের চট্টগ্রাম), তথ্য ও যোগাযোগ মোহাম্মদ নুরুল কবির (দৈনিক নয়া দিগন্ত)।

নির্বাহী সদস্য হিসবে রয়েছেন, রুপন দত্ত (নিউজ২১), মোহাম্মদ হুমায়ুন কবির সমুন শাহ (দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক পূর্বকোণ), রতন কান্তি দাশ (দৈনিক যুগান্তর) । সদস্য দৈনিক আমার বার্তার প্রতিনিধি সাইদুর রহমান রনি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

আরও পড়ুন

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এছাড়া সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক...

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার জন্য একটি যথাযথ কর্তৃপক্ষ থাকা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির...