এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা’২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে তাৎক্ষণিক সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা।
উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক আলাউদ্দিন আবির।
প্রোগ্রামের সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইব্রাহীম হোসেন রনি। প্রোগ্রামের সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুন।
প্রধান অতিথি বক্তব্যে আলাউদ্দিন আবির বলেন- তোমাদের এই অর্জন নিঃসন্দেহে গর্বের। তবে মনে রেখো — জিপিএ-৫ কোনো শেষ লক্ষ্য নয়, বরং এটি একটি সূচনা। আজকের এই সফলতার পেছনে আছে তোমাদের পরিশ্রম, পরিবারের দোয়া, শিক্ষকদের নির্দেশনা, এবং সর্বোপরি আল্লাহর রহমত।
তোমাদের বলবো শিক্ষা শুধু সার্টিফিকেটের জন্য নয়; শিক্ষা হোক নীতি, আদর্শ, এবং দেশপ্রেমের জন্য। তোমরা যেখানেই যাও, ইসলামী আদর্শকে ধারণ করে সমাজ ও জাতির জন্য একজন ইতিবাচক রোল মডেল হও। ছাত্রশিবির সবসময় তোমাদের পাশে ছিল, আছে, থাকবে — শুধু মেধা নয়, মনুষ্যত্ব ও আদর্শিক নেতৃত্ব গড়ার জন্যও।
আর এইচ/
