চট্টগ্রামের বায়েজিদ থানাধীন রৌফাবাদ এলাকায় এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় পাহাড়িকা হাউজিংয়ের এফজেড টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে ফাতেমা আক্তার নামে এক গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে ঘটনা ঘটে।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, পারিবারিক বিরোধের জেরে স্বামী সুমন গৃহবধূকে হত্যা করে। পরে সে মরদেহটি ১১ টুকরো করে ঘরের বিভিন্ন স্থানে ফেলে পালিয়ে যায়। সুমনের পেশা গাড়িচালক বলে জানা গেছে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিবেশীরা ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ও অস্বাভাবিক শব্দ শুনে পুলিশকে অবহিত করেন। এরপর ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে পুলিশ ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।
আর এইচ/
