চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৭২.০৭ শতাংশ। গতবার পাসের হার ছিল ৮২.৮০ শতাংশ।
বৃহস্পতিবার দুপুর ২টায় প্রকাশিত ফলাফলে জানা গেছে, এবার ১ লাখ ৪০ হাজার ৩৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ১ লাখ ১ হাজার ১৮১ জন উত্তীর্ণ হয়েছেন।
চট্টগ্রাম বোর্ডের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪০ হাজার ৩৮৮ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ১ হাজার ১৮১ জন। ফলে গড় পাসের হার দাঁড়িয়েছে ৭২ দশমিক ০৭ শতাংশ। চট্টগ্রাম বোর্ডে এবার জিপিএ-৫ (এ প্লাস) পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী। যা মোট উত্তীর্ণদের মধ্যে ১১ দশমিক ৭ শতাংশ।
বিভাগভিত্তিক ফলাফল পর্যালোচনা করলে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকেই সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ এসেছে, যা মোট জিপিএ’র ৮৮ দশমিক ৩ শতাংশ। বিজ্ঞান বিভাগের ১০ হাজার ৪৫৮ জন শিক্ষার্থী ছাড়া জিপিএ-৫ পাওয়া বাকি ১ হাজার ২৪৭ জন শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা এবং ১৩৮ জন মানবিক বিভাগে।
চট্টগ্রাম জেলায় মোট ১২৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩৯টি কেন্দ্র মহানগরীতে এবং ৮৯টি উপজেলায়। এরমধ্যে চট্টগ্রাম জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৯ হাজার ৯৫ জন। যাদের মধ্যে ৪৩ হাজার ৫৯৫ জন ছাত্র ও ৫৫ হাজার ৫০০ জন ছাত্রী। সূত্র: বাসস
আর এইচ/
