বুধবার, ২৬ আগস্ট ২০২৬

খাগড়াছড়ি শহর যানজট মুক্ত করতে কাজ করছে বিএনপি

অভি বড়ুয়া, খাগড়াছড়ি

অপরিকল্পিত উন্নয়ন ও সরু রাস্তায় বাড়তি পরিবহনের চাপে অতিষ্ঠ খাগড়াছড়ি শহরবাসী। প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার হাটের দিন তা কয়েকগুণ বেড়ে যায়। এ সমস্যায় কিছুটা লাঘবে উদ্যোগ নিয়েছেন খাগড়াছড়ির সাবেক সাংসদ ও জেলা বিএনপি সভাপতি ওয়াদুদ ভূইয়া। যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দীর্ঘ দিন ধরে সড়কে শৃঙ্খলা আনার কর্মসূচি পালন করে যাচ্ছেন। রোদ বৃষ্টি উপেক্ষা করে বাজারে শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট নিরসনে কাজ চলছে। 

বৃহস্পতিবার সকাল থেকে শহরের শাপলা চত্বর মোড়ে সরেজমিনে দেখা যায়, মুষলধারে বৃষ্টির মাঝেও যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকের নেতাকর্মীরা শৃঙ্খলার কাজ করছেন। কারো গায়ে রেইনকোর্ট, কারো হাতে ছাতা কেউবা ভিজে ভিজে এ কাজ করে যাচ্ছেন। শাপলা চত্বরের আশপাশে গণপরিবহন চলাচলে শৃঙ্খলা রাখা ও হাটে তরিতরকারি বেচাকিনি করতে আসাদের কারণে সড়কে প্রতিবন্ধকতা যেন না হয় সে দিকে নজর রাখার উপর বেশী জোর দিতে দেখা যায়।

এ সময় কথা হয় পৌর যুবদলের নেতা আব্দুল মান্নানের সাথে। তিনি বলেন, প্রিয় নেতা ওয়াদুদ ভুঁইয়ার নির্দেশে যুবদল ছাত্রদল ও সেচ্ছাসেবকদল প্রিয় খাগড়াছড়ি শহরের বাজারে শৃঙ্খলা ও ট্রাফিক সেবা ও যানজট নিরসনের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় বাজারে যত্রতত্র কাঁচামালের পসরা নিয়ে বসে মূল সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে কিছু ব্যাবসায়ী, এ ব্যাপারে জেলা প্রশাসনের পদক্ষেপ জরুরী।

জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ বলেন, এ শহর আমাদের সকলের, প্রতিদিন এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসছেন। কিন্তু যানজট ও অব্যবস্থাপনায় তাদের চলাফেরা বিঘ্নিত হয়। একই ভাবে স্থানীয় বাসিন্দারাও সমস্যার মুখোমুখি। এ সমস্যা নিরসনে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের রূপকার ওয়াদুদ ভূইয়ার নির্দেশে এক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে নেতাকর্মীরা। ঝড়-বৃষ্টি, রোদ কোন কিছুতে কার্যক্রম থেমে নেই।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

আরও পড়ুন

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি এ শপথ...

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি (২৩তম) নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি...