বুধবার, ২৬ আগস্ট ২০২৬

নির্বাচনের আগে প্রশাসনে বড় রদবদল: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে ডিসেম্বরের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, নির্বাচনকে স্বচ্ছ রাখতে গত তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করা প্রিসাইডিং কর্মকর্তাদের বাদ দেওয়া হবে। একইসঙ্গে সব জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলি করা হবে। কর্মকর্তাদের লটারির মাধ্যমে দায়িত্ব দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

এছাড়া সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও পুলিশের বডি ক্যামেরা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের দিন ইন্টারনেট সচল রাখার বিষয়েও আলোচনা হয়েছে।

প্রেস সচিব বলেন, ‘৪৭ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ১৬ হাজারকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। সেসব কেন্দ্রে বিশেষ নজরদারি থাকবে।’ ভোট সুষ্ঠু রাখতে নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য মোতায়েন থাকবে। তাদের প্রশিক্ষণ ডিসেম্বরের মধ্যে শেষ হবে।

এ বিষয়ে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম জানিয়েছেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে আগস্ট থেকে পুলিশ সদস্যদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

নির্বাচন পর্যবেক্ষণ করতে এবার প্রায় ২ লাখ পর্যবেক্ষক মাঠে থাকবেন। তবে পর্যবেক্ষকের নামে কোনো দলের কর্মী যেন কেন্দ্রে প্রবেশ করতে না পারে, সেদিকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সরকারের সিদ্ধান্ত ইতিবাচক হলেও বাস্তবায়নই মুখ্য। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের স্বচ্ছ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড ও বিচারিক অগ্রগতির ওপর জোর দেন। এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, পুলিশ মহাপরিদর্শকসহ বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে মঙ্গলবার রাতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে সংসদীয় আসনের সীমানা নির্ধারণে বিশেষজ্ঞদের অন্তর্ভুক্তি, ইসির দ্বিমত নিরসন ও নির্বাচন ব্যবস্থার সংস্কারের নানা দিক নিয়ে আলোচনা হয়।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই সরকারের অঙ্গীকার।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...