বুধবার, ২৬ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আসামি পলাতক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলীতে এক অটোরিকশা চালক কর্তৃক ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের  অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ৯ জুলাই বুধবার দুপুর ২টার দিকে কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নের খুইদ্যারটেক সেকান্দর কলোনীতে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ভিকটিম কিশোরীসহ কয়েকজন মেয়ে কলোনীর সামনে খেলছিলেন। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশার চালক মো. নাছির (৪০) তাদের রিকশায় চড়ার প্রলোভন দেখান। দুজন মেয়েকে রিকশায় তুলে নিয়ে তিনি দ্রুত কলোনীর বাইরে চলে যাওয়ার চেষ্টা করেন।

পথে একজন লাফ দিয়ে নেমে গেলেও ভিকটিম কিশোরী নামতে পারেননি। নাছির তাকে একটি নির্জন কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যান।

ঘটনার দিন সারাদিন প্রবল বৃষ্টি থাকায় বিষয়টি পরে জানাজানি হয়। রাতে ভিকটিম ও তার পরিবারের প্রধান আবদুল কাদের (৩৫) কর্ণফুলী থানায় অভিযোগ দায়ের করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ ঘটনাটি নিশ্চিত করে জানান, “ঘটনা জানা মাত্র আমরা পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযুক্ত নাছির একই কলোনীর ভাড়াটিয়া বলে জানা গেছে। ভিকটিমের পরিবারের ধারণা, তার নিজ বাড়ি শিকলবাহায়। নাছির বর্তমানে পলাতক রয়েছেন।

ওসি মুহাম্মদ শরীফ বলেন, “ভিকটিম পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা তদন্ত চালাচ্ছি। অভিযুক্তকে শিগগিরই গ্রেফতার করা হবে বলে আমরা আশাবাদী।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...