বুধবার, ২৬ আগস্ট ২০২৬

লোহাগাড়ায় কাভার্ড ভ্যানের পিছনে পিকআপের ধাক্কা, গুরুতর আহত চালক

নাজিম উদ্দিন রানা, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যানের পেছনে পিকআপ ভ্যানের সংঘর্ষে মোঃ কচির(৩২)নামক এক চালক গুরুতর আহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চুনতি খাঁনদিঘী নামক স্থানে এ সড়ক দূর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত পিকআপ চালক কচির(৩২)উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাট এলাকার বাসিন্দা মোঃ ইসমাইল সওদাগরের ছেলে বলে জানা গেছে।

সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহাবুবুল আলম।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রামমূখী শাহ সিমেন্টের একটি কাভার্ডভ্যানকে একই মূখী একটি সবজি বোঝাই পিকআপ গাড়ী ধাক্কা দিলে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় সবজি বোঝাই পিকআপের চালককে গাড়ির সামনের কেবিনের সাথে আটকে থাকতে দেখা যায়। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিসের (এসও) আজাদুল ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়দের দীর্ঘ ৪৫ মিনিটের প্রচেষ্ঠায় তাকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার করার পর লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এ সড়ক দূর্ঘটনার কারনে মহাসড়কে অনেক্ষন যান চলাচল বন্ধ ছিল। উদ্ধারকাজ শেষে যান চলাচল স্বাভাবিক হয়।

উদ্ধার কাজে অংশ নেয়া একাধিক ব্যক্তির অভিযোগ উদ্ধার কাজের পর দোহাজারী হাইওয়ে থানার পুলিশ দূর্ঘটনাস্হলে পৌছায়।

এবিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহাবুবুল আলম জানান, দূর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই দূর্ঘটনাস্থলে একটি টীম পাঠানো হয়েছে। আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দূর্ঘটনাকবলিত গাড়ি ২টি আটক করা হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...