রবিবার, ১৯ জুলাই ২০২৬

চট্টগ্রাম সমিতি-কানাডার বার্ষিক পিকনিকে চসিক মেয়র ডা. শাহাদাত

‌’চট্টগ্রাম নগরীকে টরন্টোর মতো করে গড়ে তুলতে চাই’

অনলাইন ডেস্ক, চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদাত হোসেন বলেছেন, প্রবাসীরা দেশের প্রাণ। তাঁরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের পাঠানো রেমিট্যান্সে রিজার্ভ বাড়ছে।

তিনি গত ৬ জুলাই রোববার কানাডাস্থ টরন্টোর এনাস পার্কে চট্টগ্রাম সমিতি-কানাডা আয়োজিত বার্ষিক পিকনিকে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদাত হোসেন একথা বলেন।

মেয়র ডা শাহাদাত হোসেন বলেন, টরন্টো শহরের সৌন্দর্য দেখে আমি অভিভূত হয়েছি। আমিও চট্টগ্রাম নগরীকে টরন্টোর মতো করে গড়ে তুলতে চাই। আশা করি সকলের সম্মিলিত সহযোগিতায় তা সম্ভব হবে।

মেয়র বলেন, আমি এ মিলনমেলায় চট্টগ্রামের সবাইকে দেখে উচ্ছ্বসিত হয়েছি। আপনারা চট্টগ্রামের জন্য কিছু করতে চান একথা জেনে আমার খুব ভালো লাগছে। আপনারা চাইলে চট্টগ্রামে অনেক কিছুই করতে পারেন। আপনারা এগিয়ে আসুন। আমি আপনাদের পাশে আছি।

তিনি আরও বলেন, আমি কানাডার একজন সাবেক মন্ত্রী ও বর্তমান এমপির সাথে বৈঠক করেছি। তাঁর সাথে আলোচনা ফলপ্রসু হয়েছে। আমি তাঁকে বলেছি, আমাদের দেশে স্কিল হ্যান্ড আছে। তাদের এনে কাজে লাগানো যায়। মানবসম্পদ আনা যায়। ফ্রোজেন ফুডস, চামড়া আমরা রপ্তানি করতে পারি। তারা বন্দর ব্যবহার করতে পারে। কানাডা থেকে সোলার পাওয়ার, মেশিনারি পণ্য নেয়া যেতে পারে।

অনুষ্ঠানের সভাপতি, চট্টগ্রাম সমিতি-কানাডার সভাপতি বিশিষ্ট আবাসন ব্যবসায়ী মনজুর চৌধুরী বলেন, চট্টগ্রাম সমিতি একটি ঐতিহ্যবাহি সংগঠন। এ সংগঠনের মিলন মেলায় মেয়রকে পেয়ে আমরা সবাই আনন্দিত, উচ্ছ্বসিত।
তিনি বলেন, আমরা কানাডায় থাকলেও আমাদের মন প্রাণ চট্টগ্রামেই পড়ে আছে। মেয়র মহোদয় জলাবদ্ধতা নিরসনে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। চট্টগ্রাম নগরীর উন্নয়নে কাজ করছেন। এজন্য উনাকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, প্রবাসীরা কষ্ট করে দেশে রেমিট্যান্স পাঠায় কিন্তু বিমানবন্দরে হয়রানির শিকার হয়। তিনি হয়রানি বন্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানান।
তিনি বলেন, সুযোগ পেলে আমরা চট্টগ্রামের জন্য কিছু করতে চাই। দেশের ব্যবসা বাণিজ্যের প্রাণ চট্টগ্রাম যাতে বিশ্বের এক নম্বর নগরীতে পরিণত হয় সেজন্য সকলকে এগিয়ে আসতে হবে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটি গঠন, জায়গা পেয়েছেন চট্টগ্রামের অনেকেই

দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশন এবং এসোসিয়েশনের এডহক কমিটি গঠন...

আগস্ট মাসে পরীক্ষামূলক ‌‌‍‘প্রবাসী কার্ডের’ চালু করবে সরকার

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু...

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই)...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে...

আরও পড়ুন

বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটি গঠন, জায়গা পেয়েছেন চট্টগ্রামের অনেকেই

দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশন এবং এসোসিয়েশনের এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। আজ শনিবার এই এডহক কমিটি প্রকাশ করা হয়। এই কমিটির দায়িত্ব...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার। বন্যায় ক্ষতিগ্রস্ত একজন মানুষও যেন সহযোগিতা থেকে বঞ্চিত না হন, সে...

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে সরকার নিরলসভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা...

চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শুক্রবার (১৭ জুলাই ) তিনি বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং...