সোমবার, ১০ আগস্ট ২০২৬

আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা – ধর্ম উপদেষ্টা 

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এতিম শিশুদের শুধু ভরণ-পোষণ দেওয়াই যথেষ্ট নয়, বরং তাদের স্বাবলম্বী করে তোলা প্রয়োজন। তাদের এমনভাবে তৈরি করতে হবে যেন তারা নিজেরাই তাদের ভবিষ্যৎ গড়তে পারে, সমাজের সম্পদ হয়ে উঠে। আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা। 

আজ রবিবার ( ৬ জুলাই)বিকেল চট্টগ্রাম মহানগরীর তনজিমুল মোছলেমীন এতিমখানায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, এতিম প্রতিপালনে দুনিয়া-আখিরাত উভয় জগতের কল্যাণ সাধিত হয়। সামর্থ্য থাকা সত্ত্বেও এতিমদেরকে যারা উপেক্ষা করে নিজে ভালো থাকতে চায়, তাদেরকে অভুক্ত রেখে নিজে তৃপ্তিসহকারে খেতে চায়, মহানবী (সা.) তাদেরকে মুমিন বলে স্বীকৃতি দেননি।

হাদীসের উদ্ধৃতি দিয়ে ধর্ম উপদেষ্টা আরো বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মুসলিমদের ওই বাড়িই সর্বোত্তম, যে বাড়িতে এতিম আছে এবং তার সাথে ভালো ব্যবহার করা হয়। আর সবচেয়ে নিকৃষ্ট সেই বাড়ি, যে বাড়িতে এতিম আছে অথচ তার সাথে খারাপ ব্যবহার করা হয়।

ড. খালিদ বলেন, আমাদের সকলের উচিত এতিম প্রতিপালনের মতো বরকতপূর্ণ কর্ম হাত ছাড়া না করা। আমাদের ঈমানি ও নৈতিক দায়িত্ব হচ্ছে এ বিষয়ে সচেষ্ট হয়ে উভয় জগতের সফলতা অর্জন করা। তিনি এতিম শিশুদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া, তিনি এতিম নিবাসীদেরকে নিজের পায়ে দাঁড়াতে উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করায় তনজিমুল মোছলেমীন এতিমখানা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

তনজিমুল এতিমখানা পরিচালনা কমিটির সহ-সভাপতি অধ্যাপক নইম কাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। এসময় অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক সরওয়ার আলম, এতিমখানার সাধারণ সম্পাদক অধ্যাপক হাকীম মাওলানা জামাল উদ্দিন হেজাযী, চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহাব উদ্দিন চৌধুরী, আল হেজায ফাউন্ডেশনের সহ-সভাপতি হাফেজ লিয়াকত আলী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...