বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আনোয়ারা–কর্ণফুলী আসনের সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর বিএনপির নাম ভাঙিয়ে কেউ যাতে তদবির ও চাঁদাবাজিতে লিপ্ত হতে না পারে, সেজন্য তাদের পুলিশে ধরিয়ে দিতে হবে।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন, জনমত গঠন ও নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উপলক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরৈকোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু জাফরের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন। বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি মোজাম্মেল হক।
বিশেষ অতিথির বক্তব্য দেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম মনজুর উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফৌজুল আমিন, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি শাহাজাহান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির চৌধুরী আনচার।
আর এইচ/
