বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মাটিরাঙ্গায় ইসলামিয়া এতিমখানার নবনির্মিত ভবনের উদ্বোধন

ওমর ফারুক, মাটিরাংগা প্রতিনিধি

অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে পুড়ে যাওয়া মাটিরাঙ্গা ইসলামিয়া এতিমখানার নতুন ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। অগ্নিকাণ্ডে এতিমখানার পূর্ববর্তী কাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

বৃহস্পতিবার ২৬ জুন মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা ও ইসলামিয়া এতিমখানায় জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার পরিদর্শনে আসেন। তিনি প্রথমে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা পরিদর্শন করেন এবং পরে সম্প্রতি অগ্নিকাণ্ডে ভষ্মীভূত হওয়া ইসলামিয়া এতিমখানার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম, সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, স্থানীয় গণমাধ্যমকর্মী, মাদ্রাসার শিক্ষকমণ্ডলী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে “বন্ধু জুনিয়র মাটিরাঙ্গা”-এর ব্যবস্থাপনায় ফলদ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষা ও শিশুদের জন্য পুষ্টির উৎস নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর...

আরও পড়ুন

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়েছে। এ সময় দোকানের সামনে যাত্রীর অপেক্ষায় থাকা অন্তত ছয়টি...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে স্থানীয়রা।বৃহস্পতিবার( ৩০ জুলাই) সকাল ১১টায় বাঘাইছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে কাপ্তাই প্রেস ক্লাব। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার...