বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ওসির নাম ভাঙিয়ে দুই দোকান থেকে অর্ধলাখ টাকার পণ্য আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের আনোয়ারায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নাম ব্যবহার করে দুই ইলেকট্রনিক্স দোকান থেকে প্রায় অর্ধলাখ টাকার পণ্য হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে আনোয়ারা উপজেলার বটতলী শাহ আমানত ইলেক্ট্রনিক্সের স্বত্ত্বাধিকারী মো. ইব্রাহিম ও পশ্চিম বৈয়াগ আল-মদিনা ইলেক্ট্রনিক্সের পরিচালক মো. জিয়াউল হকের মোবাইলে ফোন আসে। নিজেকে থানার ওসি পরিচয় দিয়ে প্রতারকচক্র তাদের দোকান থেকে টিভি, ফ্রিজ ও ফ্যান কেনার ‘অর্ডার’ দেয়।

পরদিন শুক্রবার (২৭ জুন) দোকান থেকে ট্রাকে করে পণ্যগুলো তুলে নেওয়া হয়। প্রতারকরা আশ্বাস দেন, পণ্যের টাকা বিকাশে বা কোনো অফিসারের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। কিন্তু পণ্য নেওয়ার পর নম্বর বন্ধ পেলে দোকানিরা বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন তারা।

শনিবার (২৮ জুন) ভুক্তভোগী দুই দোকানি আনোয়ারা থানায় লিখিত অভিযোগ করেছেন।

আল-মদিনা ইলেক্ট্রনিক্সের পরিচালক মো. জিয়াউল হক বলেন, ‘ওসির ছবি সংযুক্ত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল আসায় সত্যতা যাচাই না করেই গাড়িতে মালামাল তুলে দিয়েছি। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে থানায় অভিযোগ করেছি।’

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘আমার নাম ভাঙিয়ে প্রতারণা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর...

কুমিল্লা চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ি চাপায় মোনতাসির আহমেদ (৯) নামে এক...

মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর বিশেষ অঙ্গ...

আরও পড়ুন

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে কাপ্তাই প্রেস ক্লাব। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চিকিৎসক ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।নবনির্বাচিত কমিটিতে সভাপতি...

কুমিল্লা চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ি চাপায় মোনতাসির আহমেদ (৯) নামে এক শিশু নিহত ও তাঁর মা রুজিনা বেগম (৪১) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল পৌনে চারটায়...