বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ফেসবুকে রাষ্ট্রীয় শীর্ষ ব্যক্তিদের হত্যার হুমকি, ফটিকছড়িতে সেই আ. লীগ কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি

চট্টগ্রামের ফটিকছড়িতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রক্তমাখা ছুরি হাতে নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি এবং সেনাপ্রধানকে হুমকি দেওয়ার অভিযোগে মো. আলমগীর (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মে) রাতে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল জাফরনগর ইউনিয়নের মহসিন বাড়ি এলাকা থেকে তাকে আটক করে।

পুলিশ জানায়, একটি ভিডিওতে দেখা যায়—আলমগীর রক্তমাখা ছুরি হাতে নিয়ে রাষ্ট্রের শীর্ষ নেতাদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং খুনের হুমকি দেন। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ বলেন, ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরপরই আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় আলমগীরকে আদালতে পাঠানো হয়েছে।

আটক আলমগীর ফটিকছড়ি উপজেলার জাফরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মহসিন বাড়ির মৃত চুন্ন মিয়ার পুত্র। তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবেও পরিচিত। তবে তার এই উসকানিমূলক ও চরমপন্থী কর্মকাণ্ডে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

পুলিশ জানিয়েছে, আলমগীরের কর্মকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক উসকানি, মানসিক সমস্যা অথবা ষড়যন্ত্র আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তার মোবাইল ফোন ও ফেসবুক অ্যাকাউন্ট ফরেনসিকভাবে বিশ্লেষণ করার প্রস্তুতি চলছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর...

কুমিল্লা চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ি চাপায় মোনতাসির আহমেদ (৯) নামে এক...

মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর বিশেষ অঙ্গ...

আরও পড়ুন

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে কাপ্তাই প্রেস ক্লাব। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চিকিৎসক ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।নবনির্বাচিত কমিটিতে সভাপতি...

কুমিল্লা চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ি চাপায় মোনতাসির আহমেদ (৯) নামে এক শিশু নিহত ও তাঁর মা রুজিনা বেগম (৪১) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল পৌনে চারটায়...