রবিবার, ৩০ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড : দুই সেবনকারীকে ৭ দিনের জেল-জরিমানা

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

বোয়ালখালী পৌরসভার একটি বসত বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ মদ-গাঁজা পাওয়ায় মো.ওয়াসিম (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর সদরের ৯ নাম্বার ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী ছৈয়দ মোহাম্মদের বাড়িতে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

অন্যদিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ রহমত উল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পৌর সদরের ৬ নাম্বার ওয়ার্ডের বহদ্দার পাড়া ইউছুপ তালুকদার বাড়ির জিয়া উদ্দিন আইমন (২৪) ও ৭ নাম্বার ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী আমির আলী বাপের বাড়ির তৌহিদকে (১৯) মাদক সেবনের দায়ের ৭ দিনের জেল ও ৫০ টাকা জরিমানা করেছেন।

এ মাদক বিরোধী অভিযানে সহযোগিতা করেন চট্টগ্রাম জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খ সার্কেল ইউনিট।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের একটি ইউনিটের সহযোগিতায় মাদক বিরোধী এ অভিযান চালানো হয়। ধৃত ওয়াসিমের বসতবাড়ির আাশেপাশে ময়লার স্তুপে পলিথিনের মোড়কে লুকিয়ে রাখা ৮০০ গ্রাম গাঁজা এবং পুকুর থেকে প্লাস্টিকের পলিথিনের বস্তা ভর্তি ২২ লিটার চোলাই মদ জব্দ করা হয়। ওয়াসিম এসব মাদক তার বলে নিশ্চিত করে অপরাধ স্বীকার করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ওয়াসিমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খ সার্কেল ইউনিটের উপ-পরিদর্শক এ কে এম আজাদ উদ্দিন বলেন, মাদক ব্যবসায়ী ওয়াসিমকে কারাদণ্ড ও অর্থদণ্ডে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পৃথক আদালতে দুই সেবনকারীকেও উভয়দণ্ডে সাজা দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে পাঠানো হবে। জব্দকৃত মাদক উপস্থিত সকলের সামনে ধ্বংস করা হয়েছে।

২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষ্যে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান তিনি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ...

ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশ

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবহন...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে...

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে...

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ উৎস ২৮ আগস্ট শুক্রবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অপর্ণাচরণ সিটি করপোরেশন...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ যৌথ অভিযান চালিয়ে ৩৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার সার আটক করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে শহরে মোটামুটি ভালোই চলছিল রাউজান নোয়াপাড়া এলাকার টিটু দাশের সংসার।এক সময় দোকানে বকেয়া এবং বেচা...

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে শাহাবুদ্দিন (৪০) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার...