শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আনোয়ারার বারশতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জোবায়দা রহমানের জন্মবার্ষিকী ও বিশ্ব বৃক্ষরোপণ দিবস উপলক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আনোয়ারা উপজেলা আওতাধীন বারশত ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

বুধবার (২৫ জুন) বিকালে দুধকুমড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের বিশেষ দায়িত্ব থাকা নূর শাহেদ খাঁন রিপন বৃক্ষরোপণ কর্মসূচির নেতৃত্ব দেন। ছাত্রনেতারা বনজ, ফলজ ও ওষুধি চারা রোপণ করে।

এসময় উপস্থিত ছিলেন দুধকুমড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা খাদিজা বেগম, সুখী শর্মা।

নুর শাহেদ খাঁন রিপন বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি। আনোয়ারা ও কর্ণফুলীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে প্রায় সবকটি কলেজ ও ইউনিয়নে বৃক্ষরোপণ করা হচ্ছে। লায়ন হেলাল উদ্দিন চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

আরো উপস্থিত ছিলেন শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেজাম, আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা এমদাদ, মোকাররম, আনোয়ারা সরকারী কলেজ ছাত্রদল নেতা সায়মন, মাহিম, শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা আরাফাত, বারশত ইউনিয়ন ছাত্রদল নেতা তৌহিদ, রিজভী, জিসান, মারুফ, রিহাত, ইমন, মিকু, সামির প্রমূখ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

আরও পড়ুন

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান রোড সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নুর আহমদ সড়কস্থ নাসিমন ভবন দলীয় কার্যালয়ে বিশেষ...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...