বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
আলোচনা সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল: “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”।
আর এইচ/
