মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

চকরিয়ায় বন্যহাতির আক্রমনে প্রাণ গেল গর্ভবতী নারীর

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে ইসমত আরা বেগম (৩৫) নামে এক গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। তবে তার সাথে থাকা তার চার শিশু সন্তানদের কোন ক্ষতি করেনি হাতির দল। ইসমত আরা বেগম ওই এলাকার মো. আলমগীরের স্ত্রী।

সোমবার (২৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাইরাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

ফাঁশিয়াখালী ইউনিয়ন পরিষদের ৯ নস্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. শাহ আলম জানান, রাত সাড়ে ৯ টার দিকে একদল বন্যহাতি শাবকসহ ছায়রাখালী এলাকায় আসে। এসময় ইসমত আরার পালিত কুকুর হাতি শাবককে আক্রমণের চেষ্টা করে।
এ সময় ক্ষিপ্ত হয়ে একটি হাতি ঘরের চালা ভেঙে ঘরে ঢুকে ইসমত আরাকে শুঁড় দিয়ে আছড়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। তবে ইসমত আরার চার শিশু মায়ের পাশে ছিল। তাদের কোন ক্ষতি করেনি হাতি। এসময় তার স্বামী স্থানীয় বাজারে অবস্থান করছিল।

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁশিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মারা যাওয়া নারী রিজার্ভ বনের ভিতর ঝুপড়ি ঘর তৈরি করে বসবাস করতেন। ওই এলাকাটা হাতির বিচরণ ক্ষেত্র।

এদিকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, হাতির আক্রমণে নিহত নারীর পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সহায়তা করা হবে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে হোটেলে নিয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় একটি আবাসিক হোটেলে...

বাঁশখালীতে ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে কিশোর গ্যাংয়ের হামলায় মা-মেয়ে আহত

চট্টগ্রামের বাঁশখালীতে বিশ্বকাপের ফাইনাল খেলা নিয়ে কথাকাটাকাটির জেরে কিশোর...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল, জয় পেয়েছে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায়...

শামীম সভাপতি, দিপ্তী সম্পাদক, পাবলু কোষাধ্যক্ষ

চট্টগ্রামের ঐতিহ্যবাহি ক্লাব চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটি...

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ...

মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া...

আরও পড়ুন

বাঁশখালীতে ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে কিশোর গ্যাংয়ের হামলায় মা-মেয়ে আহত

চট্টগ্রামের বাঁশখালীতে বিশ্বকাপের ফাইনাল খেলা নিয়ে কথাকাটাকাটির জেরে কিশোর গ্যাংয়ের হামলায় মা ও মেয়ে গুরুতর আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সার্জারি...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল, জয় পেয়েছে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের ফুটবল...

শামীম সভাপতি, দিপ্তী সম্পাদক, পাবলু কোষাধ্যক্ষ

চট্টগ্রামের ঐতিহ্যবাহি ক্লাব চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। ক্লাবেব সাংগঠনিক ও ভবিষ্যত ক্রীড়া কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই...

আবদুস সাত্তার রণির মৃত্যুতে চট্টগ্রাম মহানগর জাপার আহবায়ক আবু তাহের এর শোক প্রকাশ 

চট্টগ্রাম দক্ষিণ জেলা জা-পা সদস্য সচিব আবদুস সাত্তার রণি ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-ইলাইহি রাজিউন।চট্টগ্রাম দক্ষিণ জেলা জা-পা সদস্য সচিব সৎ, নির্লোভ ব্যক্তিত্ব নিষ্ঠাবান...