মিরসরাইয়ে বাড়ির পাশের গর্তের পানিতে পড়ে শারাফাত হোসেন রিফাত (০৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) বিকালে উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামে এ ঘটনা ঘটে।
শারাফাত হোসেন রিফাত দক্ষিণ অলিনগর গ্রামে প্রবাসী মো. সেলিম ও জাহেদা আক্তারের ৩য় পুত্র।
নিহতের মামা এমদাদ হোসেন জানান, ‘আমার বোনের বাড়ির আঙিনায় ভরাট কাজের জন্য একটি গর্ত খোঁড়া হয়। দুপুরে ভারী বৃষ্টিতে গর্তটি পানিতে ভরে যায়। বিকালে আমার ভাগিনা সবার অগোচরে গর্তের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে স্থানীয় লোকজন রিফাতকে গর্তের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাকি বণিক তাকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, বাড়ির প্রাঙ্গণে খেলতে গিয়ে করেরহাট ইউনিয়নে গর্তের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে যা হৃদয়বিদারক।
আর এইচ/
