মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

ঈদের টানা ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

পবিত্র ঈদুল আজহার টানা ১০ দিনের ছুটি শেষে আজ রোববার (১৫ জুন) খুলছে দেশের সব অফিস-আদালত। একইসঙ্গে চালু হচ্ছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ও।

গত ৭ জুন দেশে উদযাপিত হয় ঈদুল আজহা। ছুটির শুরু হয় ৫ জুন (বৃহস্পতিবার) থেকে, আর কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হয় ৩ জুন থেকে। ছুটি শেষে কর্মব্যস্ত নগরী ঢাকায় ফিরতে শুরু করে মানুষ। শনিবার (১৪ জুন) থেকেই ঢাকামুখী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সড়কপথে যাত্রীচাপ ছিল কয়েকগুণ বেশি। আজ সকালেও রাজধানীমুখী যাত্রীদের ঢল দেখা যায়।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ উপলক্ষে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। এছাড়া ১৭ মে ও ২৪ মে (শনিবার) দাপ্তরিক কার্যক্রমের জন্য অফিস খোলা রাখা হয়, যেন ঈদের সময়টায় টানা ছুটি নিশ্চিত করা যায়। এ সিদ্ধান্ত নেয়া হয় ৬ মে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে, পরে ৭ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ছুটির সময় জরুরি সেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাক সেবা এবং হাসপাতালসহ সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা এ ছুটির আওতার বাইরে থাকবে। এছাড়া চিকিৎসা সরঞ্জাম বহনকারী গাড়ি ও কর্মীরাও তাদের দায়িত্ব পালন করে যাবেন।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। আর আদালতের কার্যক্রম পরিচালনা বিষয়ে সুপ্রিম কোর্ট থেকেও দেওয়া হয়েছে প্রয়োজনীয় দিকনির্দেশনা।

এদিকে মাধ্যমিক বিদ্যালয়গুলো খুলবে ২২ জুন, প্রাথমিক বিদ্যালয় ২৪ জুন এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে ২৬ জুন।

দীর্ঘ ছুটির পর কর্মস্থলে ফিরতে রাজধানীসহ বিভিন্ন শহরে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ...

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক...

আরও পড়ুন

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রামগড়ে শোভা যাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে রামগড়  উপজেলা ও...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) লামা উপজেলা বিএনপি (একাংশ) ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী ব্রিজ সংলগ্ন...