রবিবার, ২৬ জুলাই ২০২৬

আনোয়ারায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত করলো সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে তাৎক্ষণিক উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

শুক্রবার (৩০ মে) দুপুরে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের নাপিত খাল এলাকায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামতে সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে নিয়ে মেরামতের কাজ শুরু করে সকালে ৭ স্বতন্ত্র এডি ব্রিগেডের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় এ জরুরি মেরামত কাজ সম্পন্ন করে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে জুঁইদন্ডী ইউনিয়নের শঙ্খ নদের পাড়ের বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এতে পুরো এলাকায় জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দেয়। বিষয়টি জানতে পেরে আনোয়ারা সিইউএফএল অস্থায়ী সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে মেরামত কাজ শুরু করে।

বিষয়টি জানা মাত্রই আনোয়ারা সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে নিয়ে দ্রুততার সঙ্গে বাঁধ মেরামতের কার্যক্রম শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, সেনাবাহিনী দ্রুত সময়ের মধ্যে বাঁধ মেরামত না করলে জোয়ারের পানিতে ইউনিয়নের শত শত মানুষ ক্ষতির মুখে পড়তো।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা সেনা ক্যাম্পের কমান্ডেন্ট মেজর রেজওয়ান বলেন, ‘জুঁইদন্ডী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সেনাবাহিনীর ১৫-২০ জনের একটি টিম সফলভাবে মেরামত করেছে। দেশের যেকোনো দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।’

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...