মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মহেশখালী-মাতারবাড়ী উন্নয়ন জোরদারে জাইকার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক

মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত উন্নয়ন উদ্যোগ (এমআইডিআই) বাস্তবায়নে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি জানান, এই অঞ্চলে গভীর সমুদ্রবন্দর, মহাসড়ক ও রেলপথ গড়ে তুলে এটি দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার।

টোকিওর ইম্পেরিয়াল হোটেলে অনুষ্ঠিত ‘৩০তম নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া’র ফাঁকে বৃহস্পতিবার (২৯ মে) জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান ইউনূস।

প্রধান উপদেষ্ট বলেন, ‘এমআইডিআই অঞ্চলই বাংলাদেশের ভবিষ্যৎ। বঙ্গোপসাগরের সংযোগ কাজে লাগিয়ে আমরা এই অঞ্চলকে নেপাল, ভুটানসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে যুক্ত করতে বন্দর, সড়ক ও রেল অবকাঠামো গড়ে তুলছি।’

জাইকার প্রস্তাবেই মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ শুরু হয়। প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন এমআইডিআই অঞ্চলকে বন্দর, লজিস্টিক, মৎস্য, জ্বালানি ও বিদ্যুৎখাতে রূপান্তরের জন্য একটি সমন্বিত মাস্টারপ্ল্যান তৈরি করছে।

প্রধান উপদেষ্টা জানান, এমআইডিআই অঞ্চলে একটি মেগাসিটি গড়ার পরিকল্পনাও রয়েছে এবং বিমানবন্দরগুলোকে উন্নত করা হচ্ছে বেড়ে যাওয়া যাত্রী চাহিদা মেটাতে।

ড. তানাকা এমআইডিআই প্রকল্পে জাইকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন যাতে প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত হয়।

জবাবে প্রধান উপদেষ্টা জানান, এমআইডিআই প্রকল্পে তদারকি ও জাইকা ও অন্যান্য বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে সমন্বয়ের জন্য একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়োগ করা হবে।

তিনি আরও জানান, এমআইডিআই অঞ্চলে একাধিক মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলা হবে, যেখানে বিদেশি বিনিয়োগকারীদের রপ্তানিমুখী শিল্প কারখানা স্থাপনের আহ্বান জানানো হবে।

সরকার এই অঞ্চলে একটি নির্দিষ্ট মৎস্য অঞ্চল তৈরির পরিকল্পনাও করছে, যেখানে বড় আকারের মাছ ধরার জাহাজ পরিচালিত হবে।

‘আমাদের গভীর সমুদ্রে মাছ ধরার দিকে যেতে হবে,’ বলেন ড. ইউনূস। ‘বর্তমানে প্রতিবেশী দেশের জাহাজগুলো আমাদের জলসীমায় মাছ ধরে যাচ্ছে, অথচ আমাদের ট্রলারগুলো গভীর সমুদ্রে যাওয়ার উপযোগী নয়। আমরা এই সক্ষমতা গড়ে তুললে মাছ প্রক্রিয়াজাত করে রপ্তানি ও দেশীয় বাজারে সরবরাহ করা যাবে।’

ড. তানাকা বলেন, গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়ে এই প্রথম কোনো বাংলাদেশি নেতার কাছ থেকে শুনলেন।

বৈঠকে জুলাইয়ের রাজনৈতিক উত্তাল পরিস্থিতির পর বাংলাদেশে সংস্কার কর্মসূচি, গণতান্ত্রিক রূপান্তর ও দুর্নীতিবিরোধী কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা ইউনূস জানান, সাধারণ নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর তিনি তার আগের পেশায় ফিরে যাবেন।

এছাড়া বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা এমআইডিআই অঞ্চলে মানবিক সহায়তায় জাইকার সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

জবাবে জাইকার প্রেসিডেন্ট রোহিঙ্গা সমস্যা নিরসনে আন্তর্জাতিক উদ্যোগে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

আরও পড়ুন

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন।তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে ঢাকার বাংলাদেশ...