বুধবার, ২৯ জুলাই ২০২৬

ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনা রোধে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ৬টি বাঁকে সতর্কতা অবলম্বনে লাল পতাকা স্থাপন

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

আসন্ন পবিত্র ঈদুল আজহায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে দুর্ঘটনা মুক্ত করার লক্ষ্যে বিআরটিএ-সড়ক বিভাগ এবং হাইওয়ে পুলিশের কর্মকর্তাদের সমন্বয়ে অতি ঝুঁকিপূর্ণ ৬টি বাঁক চিহিৃত করা হয়েছে।
এসব ঝুঁকিপূর্ণ বাঁক সমূহে চালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনে জন্য তাৎক্ষণিক লাল পতাকা স্থাপন করা হয়।

গত ২০ মে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বিআরটিএ চট্টগ্রাম ও কক্সবাজার সার্কেল, সড়ক বিভাগ চট্টগ্রাম ও কক্সবাজার এবং হাইওয়ে পুলিশের কর্মকর্তাদের সমন্বয়ে একটি টিম উক্ত মহাসড়কের অতি ঝুঁকিপূর্ণ বিভিন্ন বাঁকসমূহ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে কর্মকর্তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের অতি ঝুঁকিপূর্ণ ৬টি বাঁকে চালকরা যাতে সর্বোচ্চ সতর্কতার সাথে গাড়ির গতি কমিয়ে নিবির্ঘেœ যানবাহন চলাচল করতে পারে সেই জন্য ৬টি বাঁকে লাল পতাকা স্থাপন করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ বাঁক গুলো হলো যথাক্রমে লোহাগাড়া-চুনতির জাঙ্গালিয়া বাঁক, লোহাগাড়া-চুনতির হাজিরটেক বাঁক, লোহাগাড়া-চুনতির মিঠাইর দোকান সংলগ্ন বাঁক, চন্দনাইশের বাগিচার হাট বাঁক, পটিয়ার আজমুর হাট বাঁক, পটিয়ার ফুলকলি থেকে গৈড়ালার টেক বাঁক ।

উল্লেখিত পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ মাসুদ আলম, বিআরটিএ কক্সবাজার সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) উথোয়াইনু চৌধুরী, বিআরটিএ চট্ট মেট্রো সার্কেল-২-এর মোটরযান পরিদর্শক মোঃ রেজওয়ান শাহ, পটিয়া সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল নোমান পারভেজ, কক্সবাজার সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রাহাত আলমসহ পটিয়া ও দোহাজারী হাইওয়ে পুলিশের কর্মকর্তারা ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...