বুধবার, ২৯ জুলাই ২০২৬

কোরবানি হাট নিয়ন্ত্রণে কেউ সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হলে ব্যবস্থা নেওয়া হবে

কোরবানির চামড়া নিয়ে বিশৃঙ্খলা রোধে সমন্বয় করে কাজ করার ঘোষণা মেয়রের

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামে মহানগরীতে কোরবানির পশুর চামড়া নিয়ে বিশৃঙ্খলা রোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

বুধবার (২১ মে) নগরের টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিতে সমন্বয় সভায় মেয়র এ ঘোষণা দেন।

তিনি বলেন, কোরবানি হাটের নিয়ন্ত্রণ নিয়ে কেউ সন্ত্রাসী কার্যকলাপ করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিছু অসাধুু ব্যবসায়ী নগরের বাইরের চামড়া নগরে ঢুকিয়ে চামড়ার দাম কমানোর অপকৌশল অবলম্বন করে।
এভাবে দাম পড়ে যাওয়ায় শেষ পর্যন্ত দেখা যায় অনেক চামড়া অবিক্রীত রয়ে যায়। ওই চামড়ার কারণে পরিবেশ দূষিত হয়ে মানুষ কষ্ট পায়। এই অপচর্চা ঠেকাতে রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে ভূমিকা রাখতে হবে।

মেয়র জানান, কিছু অসাধু ব্যবসায়ী নগরের বাইরের চামড়া এনে দাম কমানোর অপচেষ্টায় লিপ্ত হন। এতে করে বাজারে অতিরিক্ত চামড়া জমে থাকায় অনেক চামড়া অবিক্রীত থেকে যায়, যা পরিবেশ দূষণের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এই অপচর্চা রোধে রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এজন্য কোরবানির দিন ও পরবর্তী দুই দিন যাতে নগরে বাইরের চামড়া যাতে ঢুকতে না পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, কোরবানির দিন নগর দ্রুততম সময়ে পরিচ্ছন্ন করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় যানবাহন ও সরঞ্জাম সংগ্রহের পাশাপাশি কর্মীদের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে যাতে কোরবানির বর্জ্য বা চামড়া পরিবেশের ক্ষতি না করতে পারে।

সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, চামড়া ব্যবসায়ী, জেলা প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বিসিকসহ বিভিন্ন সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি বক্তব্য দেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...