সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বান্দরবানে বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বান্দরবানে বাসের ধাক্কায় রেজাউল করিম ভুট্টো (৪৩) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) সকালে বান্দরবান-কেরানিহাট সড়কের মেঘলা তালুকদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম কক্সবাজারের পেকুয়া উপজেলার শেখেরখিল্লাহ ঘোনা এলাকার মৃত বদিউল আলম সওদাগরের ছেলে। তিনি দুই সন্তানের জনক। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি পরিবার নিয়ে বান্দরবানে বসবাস করছিলেন এবং ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রেজাউল করিম ভুট্টো মোটরসাইকেলে করে বান্দরবান থেকে কেরানিহাট যাচ্ছিলেন। পথিমধ্যে মেঘলা তালুকদার পাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির সাঙ্গু ট্রাভেলসের একটি বাস পেছন থেকে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই জয়নাল আবেদীন জানান, “খবর পেয়ে আমরা হাসপাতালে ছুটে যাই। গত বছরের জুলাই মাসে আমার ভাই সেনাবাহিনী থেকে অবসরে যায়। তারপর থেকে সে পরিবার নিয়ে বান্দরবানে থাকছিল।”

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ছরওয়ার বলেন, “দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বগুড়ায় ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের বহুল...

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে...

কবিয়াল রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন

আধ্যাত্মিক মহাপুরুষ, গণমুখী কবিয়াল জনক রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী...

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

আরও পড়ুন

বগুড়ায় ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের বহুল আলোচিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ পাইলট কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২০ এপ্রিল) দুপুরে বগুড়া...

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাতে 'নতুন কুঁড়ি স্পোর্টস' শুরু হচ্ছে।ফুটবল, ক্রিকেট, কাবাডি,...