শনিবার, ৯ মে ২০২৬

কর্ণফুলীর জুলধায় ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার আরও এক

কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীর জুলধায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) রাতে উপজেলার চরলক্ষ্যা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

গ্রেপ্তারকৃত মো. নেজাম উদ্দিন উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার ২ নং ওয়ার্ড জয়েনউদ্দিন সুবেদার বাড়ির মো. আব্দুর রহিমের ছেলে। সে ছাত্রলীগ নেতা বলে জানা যায়।

এর আগে গত ১৬ মে রাতে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় নেতা-কর্মীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশ্যে জুলধা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জুলধা ইন্ডাস্ট্রিয়াল পার্কের পাশে ইউসুফ সাহেবের বালুর মাঠে মিছিল করছে। তারা লাঠিসোঁটা হাতে স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

রাত ১১টা ২০ মিনিটে ওসি মোহাম্মদ শরীফের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে পৌঁছালে প্রায় ৩০-৩১ জন মিছিলকারী দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে ফেলে যাওয়া ৯টি লাঠি উদ্ধার করা হয়।

ঘটনার পর কর্ণফুলী থানার এসআই জুয়েল মজুমদার বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের ৬(২)/৮/৯/১০ ধারায় মামলা দায়ের করেন। মামলায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৪-১৫ জনকে আসামি করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, সন্ত্রাসবিরোধী আইনে থানায় দায়ের হওয়া মামলায় নেজাম নামে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে...

সংসদে শাপলা চত্বরের শহীদদের সম্মান দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল...

আরও পড়ুন

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহতদের মধ্যে রয়েছেন স্বামী-স্ত্রী ও তাদের তিন শিশু কন্যা। শনিবার (৯ মে) সকালে উপজেলার...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা...