শনিবার, ২৫ জুলাই ২০২৬

রাউজানে ৯টি গরু ছিনতাই, পুলিশের অভিযানে ৮টি গরু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাবার বাগান এলাকায় শনিবার রাত ১২টার দিকে ৪-৫জন ছিনতাইকারী এক ব্যবসায়ীর গরুর গাড়ি আটকে ট্রাকসহ ৯টি গরু ছিনতাই করেছিল।

অভিযোগ পেয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইঁয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রবিবার (১৮ মে) সকালে সাড়ে ৮টায় ট্রাকসহ সাড়ে ৬লাখ টাকা মূল্যের ৮টি গরু উদ্ধার করেছে।

একই সঙ্গে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। রাউজান থানা সূত্র মতে, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাঙামাটির পার্বত্যাঞ্চলের দুর্গম পাহাড়ি জনপদের মাইনী থেকে ৯টি গরু কিনে ট্রাকে করে বোয়ালখালীর উদ্দেশ্য যাত্রা শুরু করেন মৌসুমী গরু ব্যবসায়ী আবদুর রহিম।

শনিবার রাত ১২টায় রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাবার বাগান এলাকায় ব্যবসায়ীসহ চালককে ধাক্কা দিয়ে নামিয়ে গাড়িতে উঠে ট্রাকভর্তি ৯টি গরু, ব্যবসায়ীর ব্যাগে থাকা নগদ ১লাখ টাকা ও একটি স্মার্ট ফোন নিয়ে পালিয়ে যায়।

পরে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়াকে অবহিত করা হলে তিনি অভিযান চালিয়ে রাউজান রাবার বাগান থেকে ট্রাকসহ ৮টি গরু উদ্ধার করে। ছিনতাইকারীদের একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, সড়কে গাড়ি আটকে গরু ছিনতাইয়ের বিষয়টি আমাদের অবহিত করার সাথে সাথে অভিযান শুরু করি। অভিযান চালিয়ে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাবার বাগান থেকে ৮টি গরু উদ্ধার করা হয়েছে। দুষ্কৃতিকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আরও একটি গরু উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

মোটরসাইকেলের সূত্র ধরে আসামিদের শনাক্ত করা গেছে, মামলার প্রক্রিয়া চলছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

চট্টগ্রাম ইপিজেডে লরির চাকায় পিষ্ট মোটরসাইকেল চালক

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় কনটেইনারবাহী লরির চাকায় পিষ্ট হয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর...

রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার...

আরও পড়ুন

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭।শুক্রবার (২৪ জুলাই)...

চট্টগ্রাম ইপিজেডে লরির চাকায় পিষ্ট মোটরসাইকেল চালক

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় কনটেইনারবাহী লরির চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছেন। তার নাম মো. মেহেদি হাসান (২৫)।তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বড়...

আনোয়ারায় ছেলের হাতে মা-বাবা খুন

আনোয়ারা উপজেলায়  ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর নিজের ঘর থেকে ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার...