সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বিয়ের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে : নিহত ১  

বিপ্লব দাশ,বান্দরবানঃ

বান্দরবানের আলিকদম উপজেলায় জীপ গাড়ি খাদে পড়ে তনয়া ম্রো (২৬) নামে একজন নিহত হয়েছেন এবং নারী-শিশুসহ অন্তত ২৩ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার কলারঝিড়ি ত্রিপুরা পাড়া এলাকায় এ  দুর্ঘটনা ঘটে।

নিহত তনয়া ম্রো রুপসী পাড়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড থংপং পাড়ার বাসিন্দা এবং ক্রালাই ম্রো’র ছেলে। আহতদের বাড়ি ডিমপাহাড় ও থানচি উপজেলার বিভিন্ন গ্রামে।

মেনদন ম্রো বলেন, থানচি সড়কের ২৬ কিলো লামা রুপসীপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড থংপং ম্রো কারবারি পাড়া থেকে চৈক্ষ্যং ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেনপা ম্রো কারবারি পাড়ায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে সদর ইউনিয়নের কলার ঝিরির জবিরাম কারবারী পাড়ায় গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে দূর্ঘটনা শিকার হয়। পানবাজার থেকে মেনপা কারবাড়ি পাড়া গ্রামে দিকে যাচ্ছিল গাড়িটি। এসময় কলাঝিড়ির জবিরাম কারবারী পাড়া এলাকায় পৌছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আহতরা অধিকাংশ কোমলমতি শিশু বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, থানচি সড়কের ২৬ কিলো ডিম পাহাড় এলাকার থংপং পাড়া থেকে একটি জীপে করে ২৪ জন যাত্রী নিয়ে তারা শুশুর বাড়িতে বেড়াতে আসছিলেন। পথিমধ্যে কলার ঝিড়ি এলাকায় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তনয়া ম্রো নিহত হন এবং ২৩ জন যাত্রী আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক ভাবে আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। আহতদের খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মুমিন। তিনি আরও জানান, আহতদের গাড়ির ব্যবস্থা করে হাসপাতালে এবং তাদের বাসায় পাঠানো হয়েছে। আর চিকিৎসার ঔষুধ কিনে দেয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

আলীকদম উপজেলা বিএনপির পক্ষ থেকেও দুর্ঘটনায় আহতদের জন্য ২০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, সকাল সাড়ে ১১ টার দিকে ২৩ জন আহত রোগী হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত ১১ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম ও কক্সবাজার মেডিকেল কলেজে রেফার করা হয়েছে বলে জানান তিনি।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

সংরক্ষিত নারী আসনে চট্টগ্রামে বিএনপির মনোনায়ন পেলেন শাকিলা ফারজানা

সংরক্ষিত নারী আসনে মনোনীতদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে...

বগুড়ায় ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের বহুল...

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে...

আরও পড়ুন

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেম (৫৭) টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছেন।সোমবার (২০ এপ্রিল)...

সংরক্ষিত নারী আসনে চট্টগ্রামে বিএনপির মনোনায়ন পেলেন শাকিলা ফারজানা

সংরক্ষিত নারী আসনে মনোনীতদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন বিএনপি নেতৃত্বাধীন জোট। সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ...