রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সাঈদ আল নোমান

“শিক্ষার্থীদের সুশিক্ষিত করার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে”

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এসএসসি ও সমমানের পরীক্ষার দশম দিনে চট্টগ্রামের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অভিভাবকদের জন্য গৃহীত কর্মসূচি পরিদর্শন করেন তরুণ বিএনপি নেতা ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান।

সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে পরিদর্শনকালে তিনি বলেন, “শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি নয়, শিক্ষার্থীদের সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে। সেই সঙ্গে তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করাও অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, “একটি সৎ ও দেশপ্রেমিক প্রজন্ম ছাড়া একটি সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়। ছাত্র-ছাত্রীরা আগামী দিনের বাংলাদেশের প্রতিচ্ছবি। তাদের মেধা, শ্রম ও ত্যাগের উপরই গড়ে উঠবে আগামীর দেশ।”

পরিদর্শনের সময় তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, “অভিভাবকরাই এই শিক্ষার্থীদের পেছনে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের জন্য এই প্রচণ্ড তাপদাহে স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করাই আমাদের ক্ষুদ্র প্রয়াস।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, “৩১ দফার প্রয়োজনীয় বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষার শুরু থেকে শেষ দিন পর্যন্ত এই সেবামূলক কার্যক্রম চলবে।”

এদিন তিনি নাসিরাবাদ অংকুর সোসাইটি স্কুল, নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয় এবং সিএমপি স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। সেখানে কোমল পানীয় ও নাস্তা বিতরণ ছাড়াও অভিভাবকদের সাথে মতবিনিময় করেন।

প্রসঙ্গত, এসএসসি পরীক্ষার প্রথম দিন থেকেই চট্টগ্রামের ১২টি কেন্দ্রে ছাউনি, চেয়ার, পানীয় এবং স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে অভিভাবকদের জন্য সেবা চালু রেখেছেন সাঈদ আল নোমান।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মোশাররফ হোসেন ডিপ্টি, বিএনপি নেতা গোলাম মনছুর, শহীদুল আলম খসরু, শফিকুল ইসলাম ও যুবদল নেতা মাঈনুদ্দিন আহমেদ প্রমুখ।

আর এইচ /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

আরও পড়ুন

পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের মূল উদ্দেশ্য স্বচ্ছতা নিশ্চিত করা: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের মূল উদ্দেশ্য শিক্ষার পরিবেশ পর্যবেক্ষণ এবং...

স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীতে স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে ব্যক্তিগত গাড়ির ভিড় কমিয়ে...

চবিতে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মো. উমর ফারুক (১৭) নামে এক ভুয়া শিক্ষার্থীকে আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করেছে নিরাপত্তা প্রহরীরা। সে বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইংরেজি...

চট্টগ্রামে ১৯ দিনব্যাপী স্বাধীনতার বইমেলা শুরু মঙ্গলবার

মহান স্বাধীনতার মাসকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হতে যাচ্ছে ১৯ দিনব্যাপী বইমেলা। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৪টায় নগরীর কাজীর দেউরী জেলা...