সোমবার, ২৭ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে ডাম্পার ট্রাক চাপায় নিহত ২

আনোয়ার আজিম সীতাকুণ্ড । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আজ ২৫ এপ্রিল শুক্রবার উপজেলার দুটি ইউনিয়নে এ দুটি সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এদিন দুপুর আনুমানিক ১২ টার দিকে সরোয়ার আলম (৩৫) নামক এক শ্রমিক নামাজ পড়ার উদ্দেশ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া ইউনিয়ন এলাকার রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকামুখী দ্রুতগামী একটি ড্রামট্রাক তাকে চাপা দিয়ে চৌধুরী মার্কেট দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে সারোয়ার আলম মারা যান।তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া।

এ বিষয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার মচিন্দ্রলাল ত্রিপুরা বলেন, আমরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকে আটকে থাকা ট্রাক চালককে উদ্ধার করেছি।

এই ঘটনায় নিহত শ্রমিক ওই এলাকার বাঁশবাড়িয়া ইউনিয়নে অবস্থিত ইউনিটেক্স স্পিনিং মিলে মেন্টিনেন্স সেকশনে কাজ করে আসছিলেন। শুক্রবার জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে সড়ক পার হতে গিয়ে এই ঘটনার কবলে পড়েন।

অপরদিকে একই দিন ভোর আনুমানিক পাঁচটার দিকে মোঃ আবসার আলী (৫৩) নামক এক ব্যক্তি উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরাস্থ ইলিয়াছ পেট্রোল পাম্প এলাকার একটি চায়ের দোকানে বসেছিলেন।

এ সময় একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে। এ সময় তিনি ঘটনাস্থলে নিহত হন।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘পৃথক দুর্ঘটনায় নিহতদের মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুটি ঘটনায় দায়ী গাড়ি দুটি পুলিশের হেফাজতে রয়েছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...