বুধবার, ৬ মে ২০২৬

বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে গোসল করতে গিয়ে দুই বোনের মৃত্যু

লামা প্রতিনিধি । চট্টগ্রামনিউজ.কম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ড ক্যাংগারবিল বাড়ির পাশে বটতইল্লাঝিরি সেচ বাঁধে গোসল করতে নেমে পানিতে ডুবে মুক্তা মনি (৯) ও জেসি আক্তার (১৩) নামে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে বটতইল্লাঝিরি সেচ বাঁধে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মুক্তা মনি ক্যাংগারবিল গ্রামের মোহাম্মদ হোসেনের এবং জেসি আক্তার মো. ইউনুসের মেয়ে। সম্পর্কে তারা আপন চাচাতো বোন।

নিহত মোক্তা মনি ক্যাংগারবিল নুরানি মাদ্রাসার ২য় শ্রেণির শিক্ষার্থী। অপরজন জেসি আক্তার ইদগড় বদর মোকাম মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।

নিহতের পিতা মোহাম্মদ হোসেন ও মোঃ ইউনুচ জানান, এলাকার অন্যান্য ছেলে মেয়েদের সাথে আমাদের মেয়েও বাঁধের পানিতে গোসল করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছে। খালের পানি গভীর হওয়ায় তারা তলিয়ে যায়।

এ সময় অন্যান্য ছেলে মেয়েদের মাধ্যমে খবর পেয়ে স্বজনেরা ওই দুজনকে উদ্ধার করে ঈদগড় মেডিকেল সেন্টার ও পরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন ২নং ওয়ার্ড ইউপি সদস্য সাহাব উদ্দিন।

এদিকে এ ঘটনায় খবর পেয়ে কাগজিখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বোরহান উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মৃতদের সুরতহাল প্রস্তুত করে। এ ঘটনায় পরিবারগুলোর পক্ষ থেকে কারো প্রতি কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি বলে জানায় পুলিশ।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি...

দীর্ঘদিনের অবহেলিত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর)...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং...

প্রধানমন্ত্রীর কাছে ৩৮ অডিট রিপোর্ট উপস্থাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার...

আরও পড়ুন

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সেটিকে চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।মঙ্গলবার (৫...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের কাবাডি বালক বিভাগে বাঁশখালী উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার কারণে হোটেল সোনালীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা...