সোমবার, ২৭ জুলাই ২০২৬

দখলমুক্ত হল চকরিয়ার পর্যটন স্পট নিসর্গ পার্ক

মোহাম্মদ রিদুয়ান হাফিজ চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সবুজ ছায়ায় পাহাড় বেষ্টিত মাতামুহুরী নদী সংলগ্ন অপরূপ সৌন্দর্যে ঘেরা মানিকপুর নিভৃতে নিসর্গ পার্ককে জবর দখলমুক্ত করা হয়েছে।

জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ৫ আগস্টের পরে প্রাকৃতিক মনোরম পরিবেশে গড়ে উঠা নান্দনিক সৌন্দর্য মন্ডিত এ পার্কটি কতিপয় অসাধু ব্যক্তিরা জবরদখলে নেয়।
বিষয়টি চকরিয়া উপজেলা প্রশাসনের নজরে আসলে, সরকারি পর্যটনের সম্পদ ও জেলা প্রশাসনের বেহাত হওয়া জায়গা উদ্ধারের জন্য প্রশাসনিক ভাবে উদ্যোগ গ্রহন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান।

বুধবার (২৩ এপ্রিল) বিকালে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান সরেজমিনে গিয়ে মানিকপুর নিভৃতে নিসর্গ পার্কের জায়গাগুলো জবর দখলমুক্ত করে।

এছাড়া তিনি কক্সবাজার জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নিভৃত নিসর্গ পার্কটি চালু করতে পার্কের গেইট নির্মাণ থেকে শুরু করে অবকাঠামোগত নানাবিধ উন্নয়ন ও বিদ্যুৎ সংযোগ লাইন স্থাপনের কাজ পরিদর্শন করেন এবং কাজ দ্রুত সময়ে শেষ করার নির্দেশ দেন।

পর্যটন স্পট মানিকপুর নিভৃতে নিসর্গ পার্ক পুনরায় চালু হওয়াতে ভ্রমণ পিপাসুদের মধ্যে আনন্দ উল্লাসে মেতে উঠে। তাই ভ্রমণপিপাসুরা করার চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান বলেন, উপজেলার মানিকপুর নিভৃতে নিসর্গ পার্কের জায়গা কিছু অসাধু লোকজন জবর দখল করে রেখেছিল এগুলো দখলমুক্ত করছি। খুব দ্রুত সময়ে পার্কটি পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে।পার্কে প্রবেশ পথে গেইট নির্মাণ ও বিদ্যুৎ এর ব্যবস্থা করা হচ্ছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...