বুধবার, ১৭ জুন ২০২৬

সীতাকুণ্ডে বন্ধ পাটকল কারখানা চালুর দাবিতে মানববন্ধন

আনোয়ার আজিম সীতাকুণ্ড । চট্টগ্রামনিউজ.কম

সীতাকুণ্ডে বন্ধ পাটকলের উৎপাদন কার্যক্রম চালুসহ আট দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বন্ধ পাঁচটি জুটমিল কারখানার শ্রমিকরা-কর্মচারীরা।

বুধবার (২৩ এপ্রিল) সকাল সোয়া ১০ টায় সীতাকুণ্ডে উপজেলা যে পাঁচটি পাট কলকারখানা বন্ধ রয়েছে যেমন-গালফ্রা হাবিব লিমিটেড, আর আর জুট অ্যান্ড টেক্সটাইল, গুল আহমদ জুটমিল, হাফিজ জুট মিল ও এম এম জুট মিল গেটেসহ এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে শ্রমিকেরা।

শ্রমিকদের আট দফা দাবির মধ্যে রয়েছে, বন্ধ পাটকলের উৎপাদন কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু করা ও লিজ প্রথা বাতিল করা ও ২০২০ সালে চাকরি অবসানে যাদের বয়স ৬০ বছর পূর্ণ হয়নি তাদের পুনঃবহালসহ পূর্ণাঙ্গ হিসাব প্রদান করা, রাষ্ট্রায়ত্ত বন্ধ পাঁচটি পাটকলের শ্রমিকদের ২০১৫ সালের মজুরি কমিশনের বকেয়াসহ, শ্রমিক-কর্মচারীদের মজুরি ও বেতন পরিশোধ।

অবসরপ্রাপ্ত কর্মচারীদের গ্র্যাচুইটি, পিএফ বিমাসহ বকেয়া পাওনা পরিশোধ করা, ২০১৫ সালের প্রদেয় মজুরি কমিশনে পিচ রেট শ্রমিকদের গড় মজুরি ও টাইম রেট শ্রমিকদের আট ঘণ্টার অতিরিক্ত কাজের সব পাওনা পরিশোধ করা এবং যেসব শ্রমিক-কর্মচারী আদালতে মামলা করে রায় পেয়েছেন ও যারা মামলা প্রত্যাহার করে নিয়েছেন তাদের সব পাওনা পরিশোধ করা।

গালফ্রা হাবিব লিমিটেডের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন সিবিএ সাবেক সভাপতি মো. জাফর ভূঁইয়া। সিবিএ সাধারণ সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য মো. ইউসুফ নিজামী, বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, বাড়বকুণ্ড ইউনিয়ন জামায়াতের আমির জয়নাল আবেদীন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বাড়বকুণ্ড ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শাহেদ খান, প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিবিএ সভাপতি মো.নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক গোপাল শর্মা, হাবিব লিমিটেড সিবিএ সহ-সভাপতি সেলিম উদ্দিনসহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ষড়যন্ত্রের মাধ্যমে গালফ্রা হাবিব লিমিটেডসহ সারা বাংলাদেশে ২৫টি পাটকল সম্পূর্ণ অন্যায়ভাবে বন্ধ করে দেয়। সেই সময় কারখানাগুলো বন্ধ করা হলেও পরিশোধ করা হয়নি শ্রমিকদের পাওনা। তাই

অবিলম্বে বন্ধ কারখানা চালু করা না হলে সীতাকুণ্ডের অভিভাবক বিএনপি নেতা আসলাম চৌধুরীর নেতৃত্বে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শ্রমিকেরা।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্র

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে...

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে।সবার...

১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ হচ্ছে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার (১৬ জুন)...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা...

আল-কিন্দির চিন্তাজগৎ: কসমিক হারমনি থেকে সঙ্গীততত্ত্ব

আবু ইউসুফ ইয়াকুব ইবন ইসহাক আল-কিন্দি (আল-কিন্দি) নবম শতকের...

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

আরও পড়ুন

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্র

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মামুন হোসেন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজের একাদশ...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১৭ জুন বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী...

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে সুপন চাকমা (৩৫) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গচ্ছাবিল...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...