বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বাংলাদেশে নারী ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের সুবিধা আনছে কাতার

আন্তর্জাতিক ডেস্ক :

কাতার ফাউন্ডেশন বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের জন্য খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়াতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এর লক্ষ্য হলো তাঁদের সক্ষমতা বৃদ্ধি ও পেশাগত উন্নয়নে সহায়তা প্রদান।

গতকাল (মঙ্গলবার) দোহায় আয়োজিত আর্থনা সম্মেলনের ফাঁকে কাতার ফাউন্ডেশনের সিইও শেখা হিন্দ বিনতে হামাদ আল থানি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এই প্রতিশ্রুতি দেন। বিষয়টি অধ্যাপক ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বাসসকে নিশ্চিত করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ—দুইজন ক্রিকেটার এবং দুইজন ফুটবলার। তাঁরা নিজেদের অভিজ্ঞতা ও বাংলাদেশে ক্রীড়া পেশায় নারীদের পথচলার চ্যালেঞ্জ তুলে ধরেন। তাঁদের গল্পে আবেগাপ্লুত হন কাতারের সাবেক শীর্ষস্থানীয় ক্রীড়াবিদ ও আমিরের বোন শেখা হিন্দ এবং তাঁদের দৃঢ়চেতা মনোভাবের প্রশংসা করেন।

বৈঠকে নারী ক্রীড়াবিদদের জন্য ডরমেটরি, জিম এবং প্রশিক্ষণ কেন্দ্রের অভাবের কথাও উঠে আসে। শেখা হিন্দ জানান, কাতার ফাউন্ডেশন বাংলাদেশে নারী ক্রীড়াবিদদের জন্য একটি বিশেষ ফাউন্ডেশন প্রতিষ্ঠায় সহায়তা করবে। এই ফাউন্ডেশন খেলাধুলার সরঞ্জাম, অবকাঠামো ও ব্যবস্থাপনা উন্নয়নে ভূমিকা রাখবে।

অধ্যাপক ইউনূস জানান, এই ফাউন্ডেশন খুব শিগগিরই গঠিত হবে এবং কাতার ফাউন্ডেশনের সহায়তায় ডরমেটরি, প্রশিক্ষণ মাঠ, স্বাস্থ্যসেবা, সম্মেলন কক্ষ এবং আন্তর্জাতিক অতিথিদের থাকার ব্যবস্থাও করা হবে।

তিনি আরও জানান, এই ফাউন্ডেশন সার্ক, বিমসটেক, আসিয়ান, মধ্যপ্রাচ্য এবং বাংলাদেশের গ্রামীণ অঞ্চল থেকে আগত নারী ক্রীড়াবিদদের জন্য স্বল্পমেয়াদি বিশেষ কোর্স পরিচালনায়ও সহায়তা দেবে।

অবসরপ্রাপ্ত নারী ক্রীড়াবিদদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের পরিকল্পনার কথাও জানান অধ্যাপক ইউনূস। শেখা হিন্দ এই প্রস্তাবকে স্বাগত জানান এবং সহায়তার আগ্রহ প্রকাশ করেন।

এর আগে অধ্যাপক ইউনূস কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন ও আমিরের মা শেখ মোজা বিনতে নাসেরের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের নানা দিক নিয়ে আলোচনা করেন। শেখ মোজা বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।

সূত্রঃ বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে খাল ভরাটের দায়ে একজনকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালি দিয়ে খাল ভরাট করে পানি...

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

আরও পড়ুন

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর অধীন আমিরাতে বাংলাদেশের দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন।মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...