বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

চার লেন সড়কের দাবিতে বাঁশখালী সংস্কার আন্দোলনের মানববন্ধন

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

বাঁশখালী সংস্কার আন্দোলনের উদ্যোগে আনোয়ারা, কর্ণফুলী, বাঁশখালী, চকরিয়া ও ঈদগাঁও-ঈদমনি সড়কটিকে চার লেনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে আয়োজিত মানবন্ধনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা তৌহিদুল ইসলাম আকবর।

তিনি বলেন, বাঁশখালী একটি গুরুত্বপূর্ণ জনপদ, অথচ এখানকার মূল সড়ক এখনো সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ। আনোয়ারা, কর্ণফুলী, বাঁশখালী, চকরিয়া ও ঈদগাঁও-ঈদমনি হয়ে যে সড়কটি দক্ষিণ চট্টগ্রামকে দেশের মূল অর্থনৈতিক কেন্দ্রে যুক্ত করেছে, সেটিকে অবিলম্বে চার লেনে উন্নীত করতে হবে। এটি শুধু বাঁশখালী নয়, সমগ্র উপকূলীয় অঞ্চলের মানুষের প্রাণের দাবি। মানববন্ধনে বক্তব্য রাখেন মুহাম্মদ ফোরকানুল হক, মুহাম্মদ নেজাম উদ্দিন, আবু নাসের মুহাম্মদ তারেক, মুহাম্মদ ইমতিয়াজ, আব্দুর রহমান, ইমরান সিকদার, মুহাম্মদ জামাল উদ্দিন, আনোয়ার হোসেন প্রমুখ। বক্তারা সকলেই বাঁশখালীর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, সমাজকর্মী, শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও সচেতন নাগরিকবৃন্দ।-বিজ্ঞপ্তি

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

হালদা নদীতে  ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয়...

চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী সুইচগেট সংলগ্ন এলাকায়...

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্র...

অনুমোদন পেল সিজেকেএস এডহক কমিটি

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর...

আরও পড়ুন

অনুমোদন পেল সিজেকেএস এডহক কমিটি

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। আজ ৩০ এপ্রিল বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) টিটন খীসা স্বাক্ষরিত এক...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিক্সায় গাছ পড়ে এক চালক নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এই ঘটনা...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আগামী ১ মে শুক্রবার, রাত ৯টা ২৫ মিনিটে...