মঙ্গলবার, ২৬ মে ২০২৬

শরীরের যন্ত্রণা থেকে মুক্তি পেতে গিয়ে নতুন যন্ত্রণায় খলিল!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালীতে  চিকিৎসকের ‘থেরাপি’ নিতে গিয়ে মারাত্মক শারীরিক ক্ষতির শিকার হয়েছেন খলিলুর রহমান (৫৫) নামে এক রিকশা চালক। কামরুল ইসলাম নামের ওই চিকিৎসক থেরাপি দেয়ার নামে খলিলুরের শরীরের বড় একটি অংশ ঝলসে দেন বলে অভিযোগ উঠেছে। 

রবিবার (২০ এপ্রিল) রাতে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কামরুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা ও ভুক্তভোগী রোগীর সম্পূর্ণ চিকিৎসা খরচ বহনের আদেশ দেন।

জানা গেছে, রোববার সন্ধ্যায় কোমর ও পিঠে ব্যথা নিয়ে বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের আলিবলি পাড়ার বাসিন্দা রিকশা চালক খলিলুর রহমান চিকিৎসার জন্য কামরুল ইসলামের চেম্বারে যান। কামরুল ইসলাম পাঁচ বছরেরও বেশি সময় ধরে নিজেকে চিকিৎসক পরিচয়ে বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে আসছিলেন। তবে তার কোনো প্রাতিষ্ঠানিক চিকিৎসা শিক্ষার সনদ নেই। তিনি মূলত ফেসবুক ও ইউটিউব দেখে চিকিৎসা শিখেছেন বলে আদালতে স্বীকার করেছেন।

থেরাপি দেওয়ার সময় খলিলুর রহমানের শরীর ঝলসে গেলে তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। পরে রাত ১১টার দিকে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ঘটনার খবর পেয়ে ইউএনও দ্রুত হাসপাতাল পরিদর্শনে যান এবং সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জিজ্ঞাসাবাদে কামরুল ইসলাম নিজের দোষ স্বীকার করেন। পরে তাকে জরিমানার পাশাপাশি রোগীর চিকিৎসার যাবতীয় খরচ বহনের নির্দেশ দেন আদালত।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

আরও পড়ুন

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) আনুমানিক ৭টার সময় উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে এক তরুণীকে হত্যার ঘটনায় মূল আসামি আব্দুর রহমান শেখ নামের...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন।সোমবার (২৫ মে)...