সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতনের ভারতীয়  অভিযোগের কোনো ভিত্তি নেই; ধর্ম উপদেষ্টা

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

আগামী নির্বাচন অনুষ্ঠানে বর্তমান সরকার একটি নির্ধারিত রোডম্যাপ নিয়ে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসাইন বলেছেন, জনগনের ইচ্ছা ও অভিপ্রায় অনুযায়ী নির্ধারিত হবে আগামী নির্বাচন কখন হবে। জনগনের ইচ্ছা ও অভিপ্রায় যেদিকে জোড়ালো হবে সরকার সেদিকে নজর দিবে। তবে প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য যে রোডম্যাপ ঘোষনা করেছেন সেই অনুযায়ী নির্বাচন করার জন্য সরকার কাজ করছে।

রোববার রাঙামাটিতে কওমী ওলামা পরিষদ আয়োজিত সিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা এসব মন্তব্য করেন। রোববার সন্ধ্যার পর থেকে এই সিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়।

রাঙামাটি সরকারী কলেজ মাঠ প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত সীরাত সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে দেয়া বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্ঠা বলেন, বাংলাদেশে সংখ্যালগু নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি এই ধরনের মিথ্যা তথ্য ভারত বহুদিন ধরেই প্রতিনিয়তই অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এছাড়া ভারতসহ বিশে^ যেকোনো স্থানেই মুসলিমদের উপর নির্যাতন চালানো হলে বাংলাদেশ সেসকল ঘটনার নিন্দা জানানো অব্যাহত রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউকে থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশে সংখ্যালগুরা নির্যাতিত হচ্ছে বলে যে অভিযোগ জানানো হয়; সেগুলোর কোনো ভিত্তি নাই বলেও বলেছেন ধর্ম উপদেষ্টা।

ড. খালিদ আরো বলেন, আমরা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদের ইমাম মোয়াজ্জিনদের জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। এর মধ্যে গুরুতর অসুস্থদের চিকিৎসা সহায়তা এবং আত্মকর্মসংস্থানের জন্য, ছাগল পালন বা ক্ষুদ্র কৃষিঋণ প্রদান করছি। এই ঋণ গ্রহণের জন্য তাদের কোনো জামানত বা সুদ প্রদান করতে হচ্ছে না। ইতোমধ্যে অনেক ইমাম মোয়াজ্জিনকে এই ঋণ প্রদান করা হয়েছে এবং জুন পর্যন্ত আরো অনেককে তা প্রদান করা হবে।

বাংলাদেশ কওমী ওলামা পরিষদ রাঙামাটি জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সিরাত মাহফিলে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক। কওমী ওলামা পরিষদের সভাপতি মাও: শরীয়ত উল্লাহর সভাপতিত্বে মাহফিলে রাঙামাটির জেলাপ্রশাসক মোহাম্মদ হাবীব উল্লাহ, পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম, জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব এডভোকেট মোখতার আহাম্মেদ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের আলেম ওলামারা মঞ্চে উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...