বান্দরবানে সমতল ও দূর্গম পাহাড়ি অঞ্চলের প্রান্তিক মৌ চাষিদের ভাগ্য উন্নয়ন ও আর্থিক ভাবে সাবলম্বী করার উদ্দেশ্যে জন্য ২০২৩ সালে গঠন করা হয় বান্দরবান মৌ চাষী উন্নয়ন সংস্থা।
২০২৩ সালে জেলা সদর সহ ৭ টি উপজেলার পাহাড়ের প্রান্তিক কৃষকদের সাথে নিয়ে মৌ-চাষে উদ্ভুদ্ধ করে স্থানীয় বাজারে মধুর চাহিদা পূরন করে দেশের বিভিন্ন জেলায় খাটি মধু সরবরাহের জন্য এমন একটি সংগঠনের স্বপ্ন দেখেন আলী আহম্মদ।
তার হাত ধরে পার্বত্য বান্দরবানের প্রান্তিক মৌ চাষীদের নিয়ে গঠিত হয় বান্দরবান মৌ চাষী উন্নয়ন সংস্থা।
সময়ের পালাক্রমে মৌ চাষীদের এই সংগঠনে যুক্ত হন ,বেকার যুবক,গৃহিণী সহ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সহ না না শ্রেণী পেশার মানুষ।বর্তমানে জেলা সদর সহ ৭ টি উপজেলা মিলিয়ে এই সংগঠনের সদস্য সংখ্যা ৫১ জন।প্রতি মাসে আনুপাতিক হারে ৩৫০ কেজি পাহাড়ি খাটি মধু স্থানীয় বাজারে সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে।এছাড়া উন্নত মধু আহরণের জন্য প্রয়োজনীয় উপকরণ ও করনীয় দিকনির্দেশনার জন্য সংগঠনের পক্ষ হতে সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।
রবিবার (২০শে এপ্রিল) বান্দরবান পৌরসভার কালাঘাটায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে ২০২৭ সাল পর্যন্ত আগামী তিন বছরের জন্য কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।নির্বাচিত ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নির্ধারণ করবেন সংগঠনের আগামী তিন বছরের কর্মপরিকল্পনা।
নির্বাচনে বান্দরবান মৌ চাষী উন্নয়ন সংস্থার আগামী তিন বছরের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ হানিফ মিঞা।
নবনির্বাচিত সভাপতি মোঃ হানিফ মিঞা বলেন পার্বত্য বান্দরবানে মৌ-চাষে ব্যাপক সম্ভাবনা রয়েছে,স্থানীয় বাজারে এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।মৌ-চাষীদের এই সংগঠনের পরিধি আগের চেয়ে অনেক বড় হয়েছে,আমরা আশা রাখছি সমতল ও দূর্গম অঞ্চলে মৌ-চাষে আগ্রহীদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে উন্নত খাটি মধু উৎপাদন করা সম্ভব হবে। তিনি বলেন আগামী কয়েক বছরের মধ্যে আমরা বানিজ্যিক ভাবে পাহাড়ের খাঁটি মধু দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করতে সক্ষম হবো।
বান্দরবান মৌ চাষী উন্নয়ন সংস্থার তিন বছর মেয়াদি কার্যকরী কমিটির নির্বাচনে সহ-সভাপতি, নির্বাচিত হয়েছেন মোঃ মোনায়েম উল্লাহ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন,আলী আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন,চাইসা মং মার্মা।
নির্বাচিত কমিটি প্রতিবেদককে জানায় ইতিমধ্যে জেলা সমাজসেবা কার্যালয় হতে সংগঠনটি নিবন্ধন নিয়েছে।প্রান্তিক কৃষকদের উন্নত প্রশিক্ষণ এবং মৌ-চাষে প্রয়োজনীয় উপকরণ সকলের মাঝে বিনামূল্যে সরবরাহের জন্য ফান্ডিং প্রয়োজন।সরকারি ভাবে বিশেষ কোন প্রকল্পের মাধ্যমে মৌ-চাষীদের জন্য প্রণোদনার ব্যাবস্থা থাকলে পাহাড়ের প্রান্তিক মৌ-চাষীরা নিজেদেরকে এই সেক্টরে সাবলম্বী করে গড়ে তুলতে পারবে।
এই সংগঠনের উৎপাদিত খাঁটি পহাড়ি মধু পাহাড় ছাড়িয়ে দেশের ৬৪ টি জেলায় ছড়িয়ে পড়বে বলে মনে করছেন বান্দরবান মৌ চাষী উন্নয়ন সংস্থার সদস্যরা।
