সোমবার, ২৭ জুলাই ২০২৬

গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে শালিসী বৈঠকে হামলা:  নিহত ১

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকায় গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে অনুষ্ঠিত শালিসি বৈঠকে অতর্কিত হামলায় আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তি নিহত ও আহত হয়েছে আরো ৮ জন।

জানা গেছে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় রামগড় পৌরসভার ৬নং তৈচালাপাড়া ওয়ার্ডে জনৈক মর্তুজা আলীর জমিতে একই এলাকার সাদ্দামের গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে সামাজিক বিচার চলাকালীন সময়ে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের থেকে হাতাহাতি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে বেশ কয়েকজন আহত হয়। আহতদের প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে ৩ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং ১ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে রেফার করা হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোরে মো. আবুল কালাম (৫০) মারা যায়।

আহতরা হলেন, শাহিন আলম (৪১), সাদ্দাম হোসেন (৩৪), সাহাদাত হোসেন (২৮), সাফায়েত হোসেন (২৫), শারমিন আক্তার সুমি (২২) প্রত্যেকের পিতা সিরাজ মিয়া ও অপর প্রতিবেশি সাহাব উদ্দিন (৪০) পিতা সিরাজ মিয়া তারা পৌরসভা তৈছালাপাড়ার বাসিন্ধা।

ঘটনায় আহত প্রতিবেশি শাহিন আলম জানান, গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে শালিশী বৈঠক চলাকালীন কেন বিচার দিয়েছে এমন অভিযোগ তুলে আবছার, মৌমিন, শাহিন ও দাউদ দেশিয় ছুরী, দা, লাঠি হয়ে অতর্কিত হামলা চালিয়ে তাদের আহত করে।

নিহতের ছেলে মো. জিদান অভিযোগ করে বলেন, পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে তার নিরাপরাধ বাবাকে হত্যা করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ চট্টগ্রাম থেকে এনে পুলিশ হেফাজতে ময়না তদন্তে খাগড়াছড়ি পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...