মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

হাটহাজারী থেকে ছিনতাইকৃত প্রাইভেটকার উদ্ধার, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

হাটহাজারী থেকে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকারসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ছিনতাইকৃত প্রাইভেটকারটি বাকলিয়া থেকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার তিন ছিনতাইকারী হলেন- সালাউদ্দিন (৩০), সজিব বড়ুয়া (৪১) এবং আব্দুল্লাহ হোসেন মামুন (৩২)।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক শাকিল হোসেন গ্রেফতারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটনস্থ বাকলিয়া থানার নতুন ব্রিজ গোল চত্ত্বর এলাকার হাজী বিরিয়ানী হাউজের পাশ থেকে বাকলিয়া থানা পুলিশের সহায়তায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল, সীতাকুণ্ড উপজেলার লতিফনগর ১০নং ওয়ার্ডস্থ কুতুব মেম্বার বাড়ির শফি ড্রাইভারের পুত্র সালাউদ্দিন (৩০), একই উপজেলার জাফরাবাদের ৭নং ওয়ার্ডস্থ পাকার মাথার আব্বাস মাঝি বাড়ির রফিকুল ইসলামের পুত্র আব্দুল্লাহ হোসেন মামুন (৩২) এবং রাঙ্গুনিয়া উপজেলার শীলক ইউপির ৭নং ওয়ার্ড এলাকার বড়ুয়া পাড়ার সুকান্ত মাস্টার বাড়ির অনাদি বড়ুয়ার পুত্র সজিব বড়ুয়া (৪১)।

জানা যায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের ‘আলাউল ফিলিং স্টেশন’ এর দক্ষিণ পার্শ্বে আলাওল দিঘীর পশ্চিম পাড়স্থ কবরস্থানের সামনে রাত ২টায় বাদী জয়নাল আবেদীন ছগিরকে (৪৪) মো. আবদুল্লাহ হাওলাদার সহ অজ্ঞাতনামা তিন জন মিলে কাপড় দিয়ে হাত, পা ও মুখ বেধে তার মালিকানাধীন (ঢাকা মেট্রো-গ-২১-৮১৪৫) প্রাইভেটকারটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
এসময় বাদীকে মারধর করে তার সাথে থাকা নগদ বিশ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়।
পরে এ ঘটনায় বাদী হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করলে (যার নং-০৭) মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক শাকিল হোসেন তথ্য প্রযুক্তি ব্যবহার করে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে উল্লেখিত স্থান থেকে ঘটনার মূল হোতাসহ তিনজনকে গ্রেফতার করেন।

গ্রেফতার হওয়া আসামি সালাউদ্দিনের বিরুদ্ধে ৩টি এবং আসামি আব্দুল্লাহ হোসেন মামুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি মামলার তথ্য পাওয়া গেছে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আবু কাওসার মাহমুদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে এবং মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চীনা অর্থনৈতিক ও...

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান...

আরও পড়ুন

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন)সকালে...

অটোরিকশার ঋণের টাকা পরিশোধ থেকে বাঁচতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যা করে দেবর

আনোয়ারায় মা-মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, অটোরিকশা কেনার জন্য নেওয়া ঋণের টাকা পরিশোধ...

আনোয়ারায় মা-মেয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

আনোয়ারায় উপজেলায় নিজ বাড়িতে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।(১৪ জুন) রাতে পটিয়া...