মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বহদ্দারহাটে যুবলীগের ঝটিকা মিছিল, পাঁচজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় যুবলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতরা মিছিলে অংশগ্রহণ করেছিল।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার পাঁচজন হলেন—দিদারুল আলম (৩৩), আরিছ উদ্দিন (২৫), মো. শাহেদ (২৬), মো. জুয়েল (২৮) ও মো. সুমন।

এর আগে, আজ সকাল ৭টার দিকে নগরের বহদ্দারহাট এলাকায় নগর যুবলীগ নেতা মোহাম্মদ হানিফের নেতৃত্বে আট থেকে ১০ জন একটি বিক্ষোভ মিছিল বের করে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া মিছিলের একটি ভিডিওতে দেখা গেছে, একটি ব্যানার হাতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার দাবিতে মিছিলে অংশ নিয়েছে জনাদশেক নেতাকর্মী। তাদের বেশিরভাগেরই মুখে ছিল মাস্ক।

মিছিলের অগ্রভাগে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা হানিফ। আর মিছিলে থাকা ব্যানারটিতে লেখা ছিল, ‘১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোহাম্মদ হানিফের নেতৃত্বে বিক্ষোভ মিছিল।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার ভোরে যুবলীগের কিছু নেতাকর্মী মিছিল বের করে। সেটার একটি ভিডিও ফুটেজ দেখে মিছিলে থাকা পাঁচজনকে আমরা গ্রেপ্তার করেছি।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চীনা অর্থনৈতিক ও...

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান...

আরও পড়ুন

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন)সকালে...

সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার প্রতিবাদ চট্টগ্রামে  মানববন্ধন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিতরণ দক্ষিণাঞ্চল চট্টগ্রামের অধীন চট্টগ্রাম কম্পিউটার সেন্টারে কর্মরত সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন...

অটোরিকশার ঋণের টাকা পরিশোধ থেকে বাঁচতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যা করে দেবর

আনোয়ারায় মা-মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, অটোরিকশা কেনার জন্য নেওয়া ঋণের টাকা পরিশোধ...