মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ফটিকছড়িতে বিয়ের দুইদিনের মাথায় হালদাতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ি উপজেলার হালদা নদীতে পড়ে বিয়ের দুইদিনের মাথায় নুর উদ্দীন মনজু (৩৫) নামে এক প্রবাসী মৃত্যু হয়েছে।

জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আশ্রম ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রবাসী মনজু নদীতে পড়ে নিখোঁজ হওয়ার চার ঘন্টা পর স্থানীয় জনতা নদীতে অনেক খোঁজাখুঁজির পর রাত সোয়া ২ টায় তার মৃত দেহ উদ্ধার করা হয়েছে।
সে সুন্দরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পাঁচ পুকুরিয়া চাঁদের ঘোনা গ্রামের আব্দুল মাজিদ টেন্ডল বাড়ীর নুরুল ইসলামের এক মাত্র সন্তান।

জানা গেছে, প্রবাসী মনজু সুয়াবিল থেকে খেলা দেখে বাড়ী ফেরার সময় হালদা নদীর উপর অস্থায়ী সাঁকো মোটর সাইকেল যোগে পার হওয়ার সময় হঠাৎ পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। এ সময় মঞ্জুর সাথে থাকা তাজু উদ্দীন হালদা নদী থেকে উঠতে পারলেও মঞ্জু উঠতে পারেনি। গত ১৪ই এপ্রিল মনজুর বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চীনা অর্থনৈতিক ও...

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান...

আরও পড়ুন

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন)সকালে...

সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার প্রতিবাদ চট্টগ্রামে  মানববন্ধন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিতরণ দক্ষিণাঞ্চল চট্টগ্রামের অধীন চট্টগ্রাম কম্পিউটার সেন্টারে কর্মরত সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন...

অটোরিকশার ঋণের টাকা পরিশোধ থেকে বাঁচতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যা করে দেবর

আনোয়ারায় মা-মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, অটোরিকশা কেনার জন্য নেওয়া ঋণের টাকা পরিশোধ...